News Flash

  • Home
  • দিনের খবর
  • চাপ বাড়ল উদ্ধব শিবিরের, জমি দুর্নীতি মামলায় সঞ্জয় রাউতকে তলব ইডি-র, ২৮ জুন হাজিরার নির্দেশ
Image

চাপ বাড়ল উদ্ধব শিবিরের, জমি দুর্নীতি মামলায় সঞ্জয় রাউতকে তলব ইডি-র, ২৮ জুন হাজিরার নির্দেশ

মুম্বই, ২৭ জুন ( হি. স.) : মহারাষ্ট্রের রাজনীতি সংকটের মধ্যেই এবার পাত্র চউল জমি দুর্নীতিতে আর্থিক তছরূপ মামলার শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামীকাল ২৮ জুন মঙ্গলবার সঞ্জয় রাউতকে দক্ষিণ মুম্বইতে ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামীকাল মঙ্গলবার মুম্বইয়ে ইডি দফতরে সঞ্জয় রাউতকে তলব করা হয়েছে বলে খবর। এই মামলায় এপ্রিল মাসে ইডি তদন্তের অংশ হিসাবে রাউতের স্ত্রী বর্ষা রাউত এবং তার দুই সহযোগীর ১১.১৫ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অস্থায়ীভাবে মামলায় যুক্ত করেছে।
সিবিআইয়ের চাপেই শিবসেনার ঘরে বিদ্রোহের আঁচ দেখা গিয়েছে বলে দাবি করেছে উদ্ধব-বাহিনী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চাপেই একনাথ শিন্ডে-সহ বিক্ষুব্ধরা বিদ্রোহ ঘোষণা করেছেন বলে দাবি করা হয়েছে। এই আবহে রাউতকে তলব নয়া মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে।

অন্য দিকে, উদ্ধব বাহিনী সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বলে সুপ্রিম কোর্টে পিটিশনে দাবি করেছেন শিন্ডেরা। বিদ্রোহীদের বিধায়ক পদ খারিজের নোটিস পাঠানো হয়েছে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছেন শিন্ডেরা।

Releated Posts

(update) মুম্বইয়ের ঘাটকোপরে ধসে মৃত ৪, মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা

মুম্বই, ১২ আগস্ট (আইএএনএস): প্রবল বৃষ্টির মধ্যে বুধবার ভোরে মুম্বইয়ের ঘাটকোপরের চিরাগ নগর এলাকায় বাড়ির উপর ভূমিধসের ঘটনায়…

ByByNews Desk Aug 12, 2026

২০৪৭-এর মধ্যে উন্নত ভারত গড়তে নগরায়ণ গুরুত্বপূর্ণ: অরবিন্দ পানাগড়িয়া

তিরুবনন্তপুরম, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্য পূরণে নগরায়ণ দেশের অর্থনৈতিক রূপান্তরের…

ByByNews Desk Aug 12, 2026

মুম্বইয়ের ঘাটকোপরে ধস, মৃত ২; ধ্বংসস্তূপে আটকে বহু, উদ্ধারকাজ চলছে

মুম্বই, ১২ আগস্ট (আইএএনএস): মুম্বইয়ের ঘাটকোপরে বুধবার ভোরে ভূমিধসে একটি বস্তি এলাকার বাড়িঘরের উপর ধ্বংসস্তূপ নেমে আসায় অন্তত…

ByByNews Desk Aug 12, 2026

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top