News Flash

  • Home
  • প্রধান খবর
  • Sanjay Raut: ৪০ বছর দলে থাকার পর যাঁরা পালিয়ে যায় তাঁদের আত্মা মরে গিয়েছে : সঞ্জয় রাউত
Image

Sanjay Raut: ৪০ বছর দলে থাকার পর যাঁরা পালিয়ে যায় তাঁদের আত্মা মরে গিয়েছে : সঞ্জয় রাউত

মুম্বই, ২৭ জুন (হি.স.): রাজনৈতিক দোলাচল অব্যাহত মহারাষ্ট্রে। প্রবল রাজনৈতিক সঙ্কটের মধ্যেই ফের একবার একনাথ শিন্ডে-সহ শিবসেনার বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে তোপ দাগলেন শিবসেনার নেতা সঞ্জয় রাউত। সোমবার ক্ষোভের সুরে সঞ্জয় রাউত বলেছেন, ৪০ বছর দলে থাকার পর যাঁরা পালিয়ে যায় তাঁদের আত্মা মারা গিয়েছে। সঞ্জয় রাউত এদিন বলেছেন, “আমি আবারও পুনরাবৃত্তি করব, ‘যারা ৪০ বছর ধরে দলে থেকে থাকার পর পালিয়ে যায়, তাঁদের আত্মা মরে গিয়েছে, তাঁদের মধ্যে কিছুই অবশিষ্ট নেই’, ডক্টর রাম মনোহর লোহিয়া এমনটাই বলেছিলেন। আমি কারও আবেগে আঘাত করতে চাইনি, আমি সত্য বলেছি।”

সঞ্জয় রাউত এদিন বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে তোপ দেগে আরও বলেছেন, “আমি গুলাবরাও পাটিলের বক্তৃতার একটি ভিডিও টুইট করেছি,…গুয়াহাটিতে যাঁরা বসে আছে তাঁদের উদ্দেশে আমার টুইট। পাটিল তাঁর বক্তৃতায় বলেছিলেন, “কিছু মানুষ দলের সঙ্গে থাকে, উপভোগ করে এবং তারপরে নিজেদের বাবা পরিবর্তন করে, আমরা তাঁদের মতো না।”

Releated Posts

সংসদে লাগাতার অচলাবস্থা বিরোধীদের ‘নৈরাজ্যবাদী মানসিকতা’ প্রকাশ করছে: বিজেপি সভাপতি নিতিন নবীন

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): সংসদের বাদল অধিবেশনে লাগাতার অচলাবস্থা তৈরি করার জন্য বিরোধীদের তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয়…

ByByNews Desk Aug 12, 2026

বিশ্বের ৬০ শতাংশের বেশি বন্য এশীয় হাতির বাস ভারতেই, গর্বের বিষয়: মোদি

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): বিশ্ব হাতি দিবসে ভারতের পরিবেশগত ঐতিহ্যে হাতির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 12, 2026

লোকসভায় আসন ৫৪৩-তেই স্থির রাখা উচিত, না হলে চিনা সংসদের মতো হয়ে যাবে: চিদম্বরম

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): লোকসভার আসন সংখ্যা ৫৪৩-তেই স্থির রাখা উচিত বলে মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ পি. চিদম্বরম।…

ByByNews Desk Aug 12, 2026

অভ্যন্তরীণ চাপে পাকিস্তান, এলওসি-তে উসকানির আশঙ্কায় সতর্ক ভারত

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): অভ্যন্তরীণ একাধিক সমস্যায় জর্জরিত পাকিস্তান পরিস্থিতি থেকে নজর ঘোরাতে ভারতের বিরুদ্ধে বড় ধরনের উসকানিমূলক…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top