News Flash

  • Home
  • দিনের খবর
  • Terrorist :জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করছে পাকিস্তানি ১৫০ জঙ্গি
Image

Terrorist :জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করছে পাকিস্তানি ১৫০ জঙ্গি

শ্রীনগর, ২৫ জুন ( হি. স.) : নিয়ন্ত্রণ রেখা (এলওসি) জুড়ে পাকিস্তানি লঞ্চপ্যাডে প্রায় ১৫০ সন্ত্রাসবাদী উপস্থিত রয়েছে। তারা জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করছে। একইভাবে ৫০০ থেকে ৭০০ সন্ত্রাসবাদী ১১ টি সন্ত্রাসবাদী ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে। শনিবার এক বরিষ্ঠ সেনাকর্তা এ খবর জানান।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনী উপত্যকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্ত্রাসীদের অনুপ্রবেশের পরিকল্পনা সফলভাবে ব্যর্থ করেছে। মানশেরা, কোটলি এবং মুজাফফরাবাদে নিয়ন্ত্রণ রেখা জুড়ে ১১টি প্রশিক্ষণ শিবিরে প্রায় ৫০০ থেকে ৭০০ সন্ত্রাসবাদী প্রশিক্ষণ নিচ্ছে। তিনি বলেন, গোয়েন্দা তথ্য অনুসারে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের লঞ্চপ্যাডে প্রায় ১৫০ সন্ত্রাসী জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের জন্য প্রস্তুত রয়েছে। এই বছর এখনও অবধি উপত্যকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর কোনও অনুপ্রবেশ ঘটেনি।
তিনি আরও বলেন, সন্ত্রাসবাদীরা এখন রাজৌরি-পুঞ্চ রুট থেকে পীর পাঞ্জালের দক্ষিণে অনুপ্রবেশের চেষ্টা করছে। অন্যান্য পথের তুলনায় কাশ্মীর উপত্যকায় অনুপ্রবেশ কমেছে। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের দৃষ্টি এখন অনেকাংশে পীর পাঞ্জালের দক্ষিণে সরে গেছে।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top