News Flash

  • Home
  • দিনের খবর
  • Mumbai :উত্তেজনার পারদ চড়ছে, মুম্বই শহরে ১৪৪ ধারা জারি
Image

Mumbai :উত্তেজনার পারদ চড়ছে, মুম্বই শহরে ১৪৪ ধারা জারি

মুম্বই, ২৫ জুন ( হি. স.) : শনিবার মুম্বই শহরজুড়ে ১৪৪ ধারা জারি করা হল। গতকালই মহারাষ্ট্রের সমস্ত থানার উদ্দেশে রাজ্য পুলিশ প্রশাসন চূড়ান্ত সতর্কতা জারি করে। পুলিশের আশঙ্কা, যে কোনও মুহূর্তে চলতি রাজনৈতিক সংকটকে ঘিরে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে রাজ্যে। সেই কারণেই পুলিশের এই সিদ্ধান্ত।

ইতিমধ্যে কয়েকটি জায়গায় শিবসেনা সমর্থকরা বিক্ষুব্ধ বিধায়কদের অফিসে হামলা করেছেন। এক বিজেপি নেতার অফিসে ভাঙচুর চালানো হয়েছে। শনিবার পুণেতে বিদ্রোহী বিধায়ক তানাজি সাওয়ান্তের অফিসে ভাঙচুর চালানো হয়েছে। শিবসেনার পুণে শহর প্রধান সঞ্জয় মোরে হুমকি দিয়েছেন, কাউকে আর রেয়াত করা হবে না। যে সব বিক্ষুব্ধ বিধায়ক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে সমস্যায় ফেলেছেন, তাঁদের সঙ্গে এরকম ব্যবহারই করা হবে। তাঁদের অফিস আক্রান্ত হবে। কেউ ছাড় পাবেন না।
তার মধ্যেই এদিন একনাথ শিন্ডে থানেতে তাঁর অনুগামীদের পথে নেমে প্রতিবাদ করার নির্দেশ দিয়েছেন। তাতে কার্যত কোনও সাড়া মেলেনি। এতদিন ঠান্ডা থাকার পর মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। দুই শিবিরের হুমকি, পাল্টা হুমকির জোরে উত্তেজনার পারদ চড়ছে। এখনও যেহেতু উদ্ধবের হাতেই পুলিশ প্রশাসন সব কিছু, ফলে বড় ধরনের ঝামেলা হলে পুলিশ উদ্ধব সমর্থকদের পাশেই থাকবে। এটা শিন্ডে শিবিরের পক্ষে বাড়তি চাপ।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top