নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৪ জুন৷৷ কোয়াইফাং এডিসি ভিলেজের নারদ পাড়ায় জলের নিচে তলিয়ে গেলো এক গৃহবধূ৷ ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কোয়াইফাং এডিসি ভিলেজের নারদ পারায় জলাশয়ে এলাকার গৌরি মালা ত্রিপুরা (২৭) নামে এক গৃহবধূ জলের নিচে তলিয়ে যায়৷ এইকথা জানা জানির পর ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোড়া থানার পুলিশ ও ডিজেষ্টার ম্যানেজমেন্টের টিম৷ সকলে মিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জলাশয়ে গৃহবধূকে খোঁজার প্রয়াস চালিয়ে যায়৷ পরবর্তী সময় ঘটনাস্থলে উপস্থিত হয় এনডিআরএফ এর টিম৷ এনডিআরএফ এর কর্মীদের প্রচেষ্টায় বেলা আনুমানিক ৪ টা ৩০ মিনিট নাগাদ জলাশয় থেকে উদ্ধার করা হয় গৃহবধূর মৃতদেহ৷ ঘটনার বিবরণ জানিয়ে সংবাদমাধ্যমকে জানান বাইখোড়া থানার এসআই ও এনডিআরএফ টিমের আধিকারিক৷ অপরদিকে গৃহবধূর অস্বাভাবাবিক মৃত্যু নিয়ে প্রশ্ণ তুলছে গৃহবধূর বাপের বাড়ির লোকজন৷ গৃহবধূর ভাইয়ের দাবী গৃহবধূকে পরিকল্পীত ভাবে হত্যা করা হয়েছে৷ গৃহবধূর স্বামী ও তার পরিবারের লোকজন গৃহবধূর উপর প্রতিনিয়ত অত্যাচার করতো বলে অভিযোগ৷ আগামীকাল মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে৷

Death :জলাশয়ে ডুবে গৃহবধূর মৃত্যু, অভিযোগ পরিকল্পিত হত্যার
Tags:
Releated Posts
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

















