News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Death :জলাশয়ে ডুবে গৃহবধূর মৃত্যু, অভিযোগ পরিকল্পিত হত্যার
Image

Death :জলাশয়ে ডুবে গৃহবধূর মৃত্যু, অভিযোগ পরিকল্পিত হত্যার

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৪ জুন৷৷  কোয়াইফাং এডিসি ভিলেজের নারদ পাড়ায় জলের নিচে তলিয়ে গেলো এক গৃহবধূ৷ ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কোয়াইফাং এডিসি ভিলেজের নারদ পারায় জলাশয়ে এলাকার গৌরি মালা ত্রিপুরা (২৭) নামে এক গৃহবধূ জলের নিচে তলিয়ে যায়৷ এইকথা জানা জানির পর ঘটনাস্থলে উপস্থিত হয় বাইখোড়া থানার পুলিশ ও ডিজেষ্টার ম্যানেজমেন্টের টিম৷ সকলে মিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জলাশয়ে গৃহবধূকে খোঁজার প্রয়াস চালিয়ে যায়৷ পরবর্তী সময় ঘটনাস্থলে উপস্থিত হয় এনডিআরএফ এর টিম৷ এনডিআরএফ এর কর্মীদের প্রচেষ্টায়  বেলা আনুমানিক ৪ টা ৩০ মিনিট নাগাদ জলাশয় থেকে উদ্ধার করা হয় গৃহবধূর মৃতদেহ৷ ঘটনার বিবরণ জানিয়ে সংবাদমাধ্যমকে জানান বাইখোড়া থানার এসআই ও এনডিআরএফ টিমের আধিকারিক৷ অপরদিকে গৃহবধূর অস্বাভাবাবিক মৃত্যু নিয়ে প্রশ্ণ তুলছে গৃহবধূর বাপের বাড়ির লোকজন৷ গৃহবধূর ভাইয়ের দাবী গৃহবধূকে পরিকল্পীত ভাবে হত্যা করা হয়েছে৷ গৃহবধূর স্বামী ও তার পরিবারের লোকজন গৃহবধূর উপর প্রতিনিয়ত অত্যাচার করতো বলে অভিযোগ৷ আগামীকাল মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top