News Flash

  • Home
  • বিদেশ
  • সেপ্টেম্বরে দিল্লি সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা, দেখা করবেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে
Image

সেপ্টেম্বরে দিল্লি সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা, দেখা করবেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে

ঢাকা, ২৪ জুন ( হি. স.) : আগামী ৬ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে দুই শীর্ষ নেতার বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার বাংলাদেশের কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ বা ৫ সেপ্টেম্বর দিল্লির উদ্দেশে রওনা হবেন এবং ৬ সেপ্টেম্বর মোদীর সঙ্গে বৈঠক করবেন। একই দিনে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৫ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী ঢাকায় এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। তখনই মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছিলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। এক বছরের মধ্যে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঢাকা সফরে এসেছিলেন। চলতি বছরের ৬ সেপ্টেম্বর দিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ জুন দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে এই সফর চূড়ান্ত হয়।

Releated Posts

ভারত-অস্ট্রেলিয়া নৌবাহিনীর বৈঠক, অপারেশনাল সমন্বয় ও প্রশিক্ষণে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত

ক্যানবেরা, ১২ আগস্ট (আইএএনএস): সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে অপারেশনাল সমন্বয় বাড়ানো এবং সক্ষমতা বৃদ্ধি ও…

ByByNews Desk Aug 12, 2026

বাংলাদেশে আদিবাসী অধিকার সুরক্ষার দাবি, বাড়তে থাকা হিংসা নিয়ে উদ্বেগ বিশেষজ্ঞদের

ঢাকা, ১২ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যগত জ্ঞান, ভূমির অধিকার এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও বেশি স্বীকৃতি ও…

ByByNews Desk Aug 12, 2026

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

আগামী দিনে ভারত-সৌদি আরব সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে: রাষ্ট্রদূত-মনোনীত বিপুল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): সৌদি আরবে ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় রাষ্ট্রদূত-মনোনীত বিপুল জানালেন, ভারত ও সৌদি…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top