News Flash

  • Home
  • বিদেশ
  • বন্দুকবাজদের ঠেকাতে পদক্ষেপ, আমেরিকার সেনেটে পাশ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল
Image

বন্দুকবাজদের ঠেকাতে পদক্ষেপ, আমেরিকার সেনেটে পাশ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল

ওয়াশিংটন, ২৪ জুন (হি.স.): ইঙ্গিত আগেই দিয়েছিলেন, এবার পদক্ষেপও করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (আমেরিকার সময় অনুযায়ী) আমেরিকার কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে পাশ হল আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল। ১০০ সদস্যের সেনেটে প্রায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় বিলটি পাশ হয়েছে। বিলের পক্ষে পড়েছে ৬৫টি ভোট। বিপক্ষে ৩৩টি।

আমেরিকায় বিগত তিন দশকে আগ্নেয়াস্ত্র বিল পাশের এই পদক্ষেপ অন্যতম ঐতিহাসিক ঘটনা বলে দাবি করেছেন ডেমোক্র্যাট শিবিরের। সেনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, ‘‘এই বিল সঠিক লক্ষ্যে এক দীর্ঘমেয়াদী পদক্ষেপ।’’ প্রসঙ্গত, বন্দুকবাজের হামলা ঠেকাতে সম্প্রতি আমেরিকার বিভিন্ন প্রদেশের সরকার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে সক্রিয় হয়েছে। সাম্প্রতিক সময়ে আমেরিকার বিভিন্ন স্কুল, শপিং মলে বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয়েছে মার্কিন মুলুক। বন্দুকবাজদের ঠেকাতেই সেনেটে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল পাশ করল জো বাইডেন সরকার।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top