News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident :ইন্দোরের ভৈরব ঘাটে বাস দুর্ঘটনায় পাঁচজন হত, আহত ১৭
Image

Accident :ইন্দোরের ভৈরব ঘাটে বাস দুর্ঘটনায় পাঁচজন হত, আহত ১৭

ইন্দোর, ২৩ জুন ( হি. স.) : বৃহস্পতিবার বিকেলে ইন্দোরের সিমরোল থানা এলাকার ভৈরব ঘাটে ইন্দোর থেকে খান্ডোয়াগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ ফুট গভীরে পড়ে যায়। এই দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৭ জনেরও বেশি। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

সিমরোল থানার আধিকারিক আরএস ভাদৌরিয়া জানিয়েছেন, বৃহস্পতিবার ইন্দোর থেকে খান্ডোয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মহাকাল ট্রাভেলসের বাসটি ভৈরব ঘাটে অনিয়ন্ত্রিতভাবে উল্টে ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। পথচারীদের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের ১০৮ নম্বর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। বাসে ৫০-৬০ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় পাঁচজন মারা যান এবং ১৭ জন যাত্রী গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে মানুষের ভিড় জমে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে একটি টুইটের মাধ্যমে দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ইন্দোরের সিমরোলের কাছে একটি বাস দুর্ঘটনায় বহু মূল্যবান মানুষের অকালমৃত্যুর হৃদয়বিদারক খবর পাওয়া গেছে। বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

Releated Posts

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026

ধ্বংস থেকে সৌরশক্তির গ্রাম, মোদেরার স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের মোদেরার ইতিহাস ও সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন…

ByByNews Desk Sep 27, 2026

আমলা ও সজনে পুষ্টি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করছে: মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): আমলা ও সজনে বা মোরিঙ্গার অর্থনৈতিক ও পুষ্টিগত গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByByNews Desk Sep 27, 2026

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top