News Flash

  • Home
  • দেশ
  • Sharad Pawar :আস্থা ভোটই শেষ কথা বলবে, মত শরদ পাওয়ারের
Image

Sharad Pawar :আস্থা ভোটই শেষ কথা বলবে, মত শরদ পাওয়ারের

মুম্বই, ২৩ জুন ( হি. স.) : শিবসেনার একগুচ্ছ বিধায়ক বিদ্রোহী হয়ে ওঠায় মহা-সংকটে পড়ে গিয়েছেন উদ্ধব ঠাকরের সরকার। তবে সেই সংকট কাটিয়ে আবার ট্র্যাকে ফিরে আসবে মহাবিকাশ আঘাড়ি সরকার। এমনই আত্মবিশ্বাসী এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। মহাবিকাশ আঘাড়ি সরকারের কারিগর পাওয়ার বৃহস্পতিবার জানান, শিবসেনার বিদ্রোহী বিধায়করা ঘরে ফিরে এলে পরিস্থিতি বদলাবে। নইলে আস্থা ভোটই বুঝিয়ে দেবে কার পক্ষে রয়েছে সংখ্যাগরিষ্ঠতা।

মহারাষ্ট্রে এই রাজনৈতিক সংকট তৈরির জন্য নাম না করে বিজেপিকেই দায়ী করেন পাওয়ার। এদিন সাংবাদিকদের তিনি বলেন, ‘সবাই জানে কীভাবে শিবসেনার বিক্ষুব্ধ বিধায়কদের প্রথমে গুজরাত ও পরে অসমে নিয়ে যাওয়া হয়েছে। যারা ওদের মদত করেছে তাদের নাম নিতে চাই না। অসম সরকার সাহায্য করছে। এর বেশি কারও নাম আমি নিতে চাই না।’
অতীতে মহারাষ্ট্রে সরকার পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। পাওয়ারের হস্তক্ষেপে তা কাটিয়ে উঠতে সক্ষম হয় কংগ্রেস-এনসিপি-শিবসেনার জোট সরকার। শরদ পাওয়ার এদিন বলেন, ‘আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এই বিপর্যয় আমরা কাটিয়ে উঠব। উদ্ধব ঠাকরের নেতৃত্বে সরকার আবার আগের মতো মসৃণভাবে চলবে। মহারাষ্ট্র সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে কিনা সেটা প্রতিষ্ঠিত হবে বিধানসভায়। যখন পদ্ধতি মেনে সবকিছু হবে তখনই প্রমাণ হয়ে যাবে যে এই সরকারের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।’

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top