News Flash

  • Home
  • খেলা
  • School Sports Board :স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভা
Image

School Sports Board :স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন।। পিছিয়ে গেলো রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারন সভা। নিয়মানুযায়ী জুন মাসেই হওয়ার কথা ছিলো রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারন সভা। কিন্তু উপ নির্বাচনের জন্য পিছিয়ে গেলো। রাজ্য স্কুল স্পোর্টস বোর্ড সূত্রে জানা গেছে, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে সম্ভবত হবে বার্ষিক সাধারন সভা। ওই সভায়ই আসন্ন মরশুমের যাবতীয় সূচী ঠিক করা হবে। সুব্রত মুখার্জি কাপ ফুটবল দিয়েই আগামী মরশুম শুরু করতে চাইছে রাজ্য স্কুল স্পোর্টস বোর্ড। এদিকে গেলোবারের রাজ্য স্কুল দাবা প্রতিযোগিতা সম্ভবত আর হচ্ছে না। জানা গেছে, নতুন মরশুমের জন্য গেলোবারের আসর এবার হওয়ার সম্ভাবনা কম। ফলে বঞ্চিত হতে যাচ্ছে দাবাড়ুরা।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top