News Flash

  • Home
  • খেলা
  • Volleyball :’প্রিন্সেস কাপ’ ভলিবলে অংশ নিতে জাতীয় দল এখন থাইল্যান্ডে
Image

Volleyball :’প্রিন্সেস কাপ’ ভলিবলে অংশ নিতে জাতীয় দল এখন থাইল্যান্ডে

ভুবনেশ্বর, ওড়িশা, ২৩ জুন।। থাইল্যান্ডে প্রিন্সেস কাপ ভলিবল শুরু হচ্ছে আগামীকাল থেকে।আন্তর্জাতিক মানের এই ভলিবল আসরে অংশ নিচ্ছে ভারত। নির্বাচিত সিনিয়র মহিলা দল এই আসরে অংশ নিতে বুধবার, ভুবনেশ্বর থেকে রওনা হয়েছে। ইতিমধ্যে পুরো জাতীয় দল থাইলেন্ডে অবস্থান করছে। আগামীকাল থেকে থাইল্যান্ডের নাখন প্যাথম-এ শুরু হচ্ছে প্রিন্সেস কাপ তৃতীয় বারের মতো এশিয়ান ভলিবল কনফেডারেশন মহিলাদের চ্যালেঞ্জ কাপ ভলিবল টুর্নামেন্ট। ছয় দিনব্যাপী এই আসর চলবে ২৯ জুন পর্যন্ত। ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়া’র উদ্যোগে ওড়িশা ভলিবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় গত ২২ এপ্রিল থেকে আট সপ্তাহ ব্যাপী আয়োজিত আবাসিক প্রশিক্ষণ শিবির থেকে একাধারে ১৪ জন খেলোয়াড় এবং চারজন অফিশিয়ালকে নির্বাচিত করা হয়েছে। প্রখ্যাত কিট্ ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় বিজু পট্টনায়ক ইনডোর স্টেডিয়ামে ক্যাম্পাস-১৩ এ ২০ জন বাছাইকৃত খেলোয়ারদের নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণ শিবির ২২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। ভুবনেশ্বর থেকেই ১৪ জন খেলোয়াড় ও চারজন অফিশিয়াল সহ জাতীয় দল সরাসরি থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদিকে খ্যাতনামা কিট্ এবং কিস্ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা তথা সাংসদ এবং ভলিবল ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি প্রফেসর ডঃ অচ্যূত সামন্ত জাতীয় দলের খেলোয়ারদের নাম ঘোষণা, প্রয়োজনীয় কিটস্ প্রদানের মধ্য দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক মানের এই আসরে জাতীয় দলের সাফল্যও কামনা করেছেন। জাতীয় দলের নির্বাচিত খেলোয়াড়রা হলো: রানী গুঞ্জন, আর. অশ্বথী,  কে. দেবিকা দেবরাজন, এন এস সারন্য, সুপ্রিয়া এস,  কে. এস. জিনি, নির্মলা (দলনেতৃ), এম শ্রুতি, জনসন জিন্সি, কে.পি. অনুশ্রী, অনুশ্রী ঘোষ, অম্বিকা, এঞ্জেল যোসেফ, অনন্যা দাশ। অফিসিয়াল হিসেবে রয়েছেন ম্যানেজার – বিজয়পাল সিং, হেড কোচ – চৌহান প্রীতম সিং, সহকারী কোচ – বৈশালী ফাড়তারে,  রেফারি – রামেশ্বর চৌহান।

Releated Posts

সিনকফিল্ড কাপে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার সিনদারভকে হারিয়ে চমক প্রজ্ঞানানন্দার

সেন্ট লুইস, ১২ আগস্ট (আইএএনএস): সিনকফিল্ড কাপের দ্বিতীয় রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার জাভোখির সিনদারভকে হারিয়ে বড় চমক দিলেন…

ByByNews Desk Aug 12, 2026

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top