News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় চারটি আসনে ভোট শুরু, সকাল সাড়ে নয়টা পর্যন্ত হার ১৪.৬৬ শতাংশ, ভোট দিলেন বিজেপির দুই প্রার্থী
Image

ত্রিপুরায় চারটি আসনে ভোট শুরু, সকাল সাড়ে নয়টা পর্যন্ত হার ১৪.৬৬ শতাংশ, ভোট দিলেন বিজেপির দুই প্রার্থী

আগরতলা, ২৩ জুন (হি. স.) : ত্রিপুরায় চারটি আসনে উপনির্বাচন সকাল সাতটা থেকে শুরু হয়েছে। প্রতি বছরের মতোই উত্সবের মেজাজ এই উপনির্বাচনেও লক্ষ্য করা যাচ্ছে। সকাল সকাল ভোট দিলেন বিজেপি প্রার্থী ডা: মানিক সাহা এবং ডা: অশোক সিনহা। সকাল সাড়ে নয়টা পর্যন্ত ভোটের হার ১৪.৬৬ শতাংশ।

আজ ১ লক্ষ ৮৯ হাজার ৩২ ভোটার বিভিন্ন রাজনৈতিক দলের ২২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। নির্বাচনী ময়দানে রয়েছে বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস এবং নির্দল প্রার্থীরা।

আজ ভারত কেশরী ডা: শ্যামা প্রসাদ মুখার্জীর বলিদান দিবসে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে ভোট দিয়েছেন বিজেপির দুই প্রার্থী ডা: মানিক সাহা এবং ডা: অশোক সিনহা। তবে, ডা: মানিক সাহা ভোট দেওয়ার পুড়বে লক্ষ্মী নারায়ণ মন্দিরে পুজো দিয়েছেন। সস্ত্রীক ভোটের লাইনে দাঁড়িয়েই তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন। ডা: অশোক সিনহাও সকলের সাথে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন। এদিন ভোটকেন্দ্রে মুখ্যমন্ত্রীকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। কারণ, ২০১৮ সালের পূর্বে ত্রিপুরায় এমন প্রচলন ছিল না। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই প্রথা শুরু করে দিয়ে গেছেন। বর্তমান মুখ্যমন্ত্রীও তার ব্যতিক্রম হননি।

চারটি আসনে আজ সকাল সাড়ে নয়টা পর্যন্ত ১৪.৬৬ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রে। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত ৬-আগরতলা কেন্দ্রে ১৫.২৯ শতাংশ, ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রে ১৬.২৫ শতাংশ, ৪৬-সুরমা কেন্দ্রে ১৩ শতাংশ এবং ৫৭-যুবরাজনগর কেন্দ্রে ১৪ শতাংশ ভোট পড়েছে।এদিকে, ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে ৫, ২৯ এবং ৩০ নম্বর বুথে ইভিএম বিকলের খবর মিলেছে। সেখানে ভোটারদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তবে, ইভিএম সারাই করে ভোটগ্রহণ শুরু করা হয়েছে বলে কমিশনের আধিকারিক জানিয়েছেন। এখন পর্যন্ত ভোট শান্তিপূর্ণ চলছে। কিছু স্থান থেকে অভিযোগ আসছে। তবে, সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার জি রেড্ডি। 

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top