News Flash

Image

Hailakandi:হাইলাকান্দিতে বাজেয়াপ্ত প্রায় ৯০ লক্ষ টাকার বার্মিজ সুপারি

হাইলাকান্দি (অসম), ২২ জুন (হি.স.) : পুলিশের যাবতীয় অভিযানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে হাইলাকান্দিতে সক্রিয় রয়েছে সুপারি সিন্ডিক্যাট চক্র। এরই মধ্যে আজ বুধবার ফের হাইলাকান্দিতে পুলিশ বাজেয়াপ্ত করেছে অবৈধ বার্মিজ সুপারি।

হাইলাকান্দি জেলার লালাবাজারে দুটি সুপারি গুদামে অভিযান চালিয়ে ৪০০ বস্তা বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে পুলিশ। হাইলাকান্দির ডিএসপি নিৰ্মল ঘোষের নেতৃত্বে লালা পুলিশ আভিযান চালিয়ে অবৈধ ওই বাৰ্মিজ সুপারির গুদাম সিল করেছে। বাজেয়াপ্তকৃত বর্মিজ সুপারির বাজার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা হবে বলে মনে করছে পুলিশ।

ডিএসপি নিৰ্মল ঘোষ জানান, বাজেয়াপ্তকৃত বার্মিজ সুপারির মালিক দুজন, তাজ উদ্দিন লস্কর এবং জহিরুল ইসলাম লস্কর। সুপারির দুই মালিককে গ্রেফতার করার জন্য তালাশি-অভিযান চালিয়েছে পুলিশ।

Releated Posts

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026

জৈব চাষে জোর, ‘ওরজা’ সার ব্র্যান্ড চালু করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১৫ জুন: মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং সোমবার রাজ্যে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে জৈব…

ByByNews Desk Jun 15, 2026

গুয়াহাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ জুন (আইএএনএস): দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুয়াহাটি এখন ধীরে ধীরে ভারতের দক্ষিণ-পূর্ব এশিয়ার…

ByByNews Desk Jun 15, 2026

মণিপুরে কুকি অধ্যুষিত গ্রামে জঙ্গি হামলা, আহত ৩; দ্রুত পদক্ষেপের দাবি উপজাতীয় সংগঠনের

ইম্ফল, ১৫ জুন (আইএএনএস): মণিপুরের কাংপোকপি জেলায় কুকি অধ্যুষিত লেইলোন ভাইফেই গ্রামে সোমবার অজ্ঞাতপরিচয় সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top