News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Polling Station :কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছলেন ভোটকর্মীরা
Image

Polling Station :কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছলেন ভোটকর্মীরা

আগরতলা, ২২ জুন ৷৷ রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণের জন্য ভোট গ্রহণ কর্মীরা বৈদ্যুতিন ভোটিং মেশিন সহ অন্যান্য সামগ্রী নিয়ে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন৷

রাত পোহালেই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণ৷ ভোটগ্রহণকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত৷ ভোটগ্রহণকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ কোথাও যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হতে না পারে সেজন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সহ রাজ্য পুলিশ ও টি এস আর বাহিনীকে যৌথভাবে নিরাপত্তার কাজে লাগানো হয়েছে৷ বুধবার সকাল থেকেই ভোটগ্রহণ কর্মীরা ইভিএম ও অন্যান্য সামগ্রী নিয়ে নিজ নিজ দায়িত্ব প্রাপ্ত ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন৷

আগরতলা শহর এলাকার দুটি ভোটগ্রহণ কেন্দ্রের ভোট কর্মীরা উমাকান্ত স্কুল থেকে ভোট সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন৷ ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র এবং ৮ বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত ভোট কর্মীরা উমাকান্ত স্কুল থেকে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন৷ ভোট প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা সহ যাবতীয় বিষয় নিয়ে বুধবার বিস্তারিত তথ্য জানান রিটার্নিং অফিসার তথা সদরের এসডিএম অসীম সাহা৷তিনি জানান, সিআরপিএফ সহ রাজ্য পুলিশ ও টিএসআর বাহিনীকে নিয়ে যৌথ টিম গঠন করে ভোট কর্মীদের পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ সকাল থেকেই ভোটগ্রহণ কর্মীরা উমাকান্ত স্কুল থেকে ভোট সামগ্রী নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন৷ ইতিমধ্যেই ভোটগ্রহণ কর্মীরা নিজ নিজ ভোটকেন্দ্রে পৌঁছে গেছেন৷ কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই৷

Releated Posts

প্রতিভা ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন করা সম্ভব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস-এ অস্মিতা দে-র সাফল্য এবং দেশের প্রথম জুডোকা হিসেবে ইতিহাস…

ByByReshmi Debnath Aug 12, 2026

জাতীয় পতাকার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য বীর স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের আত্মত্যাগের ইতিহাস: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: হর ঘর তিরঙ্গা কর্মসূচি বর্তমানে দেশে একটা বৃহৎ জনআন্দোলনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Aug 12, 2026

বিভিন্ন দপ্তরে ৫৫২টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ৫৫২টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। আজ মন্ত্রিসভার বৈঠকে…

ByByReshmi Debnath Aug 12, 2026

বেসরকারিকরণের ফলে বিদ্যুৎ ব্যবস্থায় ভোক্তাদের উপর চাপ বাড়ছে, অভিযোগ প্রাক্তন বিদ্যুৎমন্ত্রীর

আগরতলা, ১২ আগস্ট: স্মার্ট মিটার সংক্রান্ত সমস্যা এবং বিদ্যুতের বাড়তি মাশুলের কারণে সাধারণ গ্রাহকরা বর্তমানে দ্বৈত সংকটের মুখে…

ByByTaniya Chakraborty Aug 12, 2026
Scroll to Top