News Flash

  • Home
  • খেলা
  • World Yoga Cup :দিল্লিতে ওয়ার্ল্ড যোগা কাপে অংশ নিতে রওয়ানা রাজ্যদল
Image

World Yoga Cup :দিল্লিতে ওয়ার্ল্ড যোগা কাপে অংশ নিতে রওয়ানা রাজ্যদল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুন।। একাধিক প্রতিকূলতা সত্ত্বেও ওয়ার্ল্ড যোগা কাপ ২০২২-এ অংশগ্রহন করার জন্য রাজ্যের নয়জন প্রতিভাবান প্রতিযোগী বুধবার কৈলাসহর থেকে দিল্লীর উদ্দেশ্যে যাত্রা করল।
ইউনিভার্সেল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে ছাব্বিশ ও সাতাশ জুন দিল্লীর গাজীয়াবাদের এ এল টি সেন্টারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড যোগা কাপ ২০২২। এই প্রতিযোগীতায় বিশ্বের প্রায় ত্রিশটি দেশ অংশ নেবে। বাছাই প্রক্রিয়া শেষে রাজ্যের নয়জন প্রতিযোগী অংশ গ্রহনের সুযোগ পায়। পুরুষ বিভাগে পাঁচ জন এবং মহিলা বিভাগে চার জন। ওয়ার্ল্ড যোগা কাপ ২০২২-এ মূলত তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে, রিদমিক, আর্টেস্টিক ও যোগাসন। নয়জন প্রতিযোগীর সাথে কোচ হিসাবে যাচ্ছেন আশরাফ আলী, যিনি নিজেও প্রতযোগীতায় অংশ নেবেন, টিম ম্যনেজার হিসেবে যাচ্ছেন অপর যোগা প্রশিক্ষক স্বপ্ন চন্দ্র দাস। বুধবার সকাল এগাটাটায় কৈলাশহর প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয় যোগা প্রশিক্ষক আশরাফ আলী। ওয়ার্ল্ড যোগা কাপ ২০২২ অংশ‌গ্রহনের ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন। ‌ বর্তমানে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ত্রিপুরা রাজ্য সড়ক ও রেলপথে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। প্রতিযোগীদের নিজস্ব অর্থ ব্যয় করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হচ্ছে। সে ক্ষেত্রে বিমানে যাতায়াতের জন্য রাজ্য ক্রীড়া দপ্তর সহ রাজ্য সরকার এবং সামাজিক মাধ্যমে একাধিক বার আবেদন করা হয় সাহায্যের জন্য কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। এক প্রকারের জীবনের ঝুঁকি নিয়েই এই নয় জন প্রতিযোগী ও টিম ম্যানেজার বুধবার সড়কপথে কৈলাসহর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করল। প্রতিযোগিরা যেন সাফল্য অর্জন করে নাম উজ্জ্বল করতে পারে সেই আবেদন রেখে দিল্লীর উদ্দেশ্যে যাত্রা করল প্রতিযোগিরা। খেলোয়াড়রা হলেন:‌ স্বপন চন্দ্র দাস, আশরফ আলি, অনির্বান ভট্টাচার্য, শাক্ষি মালাকার, অর্পিতা দাস, ঋদ্ধিমান সাহা, শুহন পাল, উদীসা দেববর্মা এবং শায়ন্তিকা শীল।

Releated Posts

সিনকফিল্ড কাপে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার সিনদারভকে হারিয়ে চমক প্রজ্ঞানানন্দার

সেন্ট লুইস, ১২ আগস্ট (আইএএনএস): সিনকফিল্ড কাপের দ্বিতীয় রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার জাভোখির সিনদারভকে হারিয়ে বড় চমক দিলেন…

ByByNews Desk Aug 12, 2026

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top