News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Vote : ত্রিপুরায় চারটি আসনে উপনির্বাচনে মোট ভোটার ১ লক্ষ ৮৯ হাজার ৩২ জন, পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ২৮০৫টি
Image

Vote : ত্রিপুরায় চারটি আসনে উপনির্বাচনে মোট ভোটার ১ লক্ষ ৮৯ হাজার ৩২ জন, পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ২৮০৫টি

আগরতলা, ২২ জুন (হি. স.) : ত্রিপুরায় চারটি আসনে উপনির্বাচনে মোট ভোটার রয়েছেন ১ লক্ষ ৮৯ হাজার ৩২ জন। তাঁদের ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম ও পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ২৮০৫ জন।

আজ মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, ৪টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ১ লক্ষ ৮৯ হাজার ৩২ জন। এরমধ্যে পুরুষ ৯৩ হাজার ৬৩৮ জন। মহিলা ৯৫ হাজার ৩৮৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। তাঁর দাবি, এই উপনির্বাচনে ৬৭৩ জন সার্ভিস ভোটার ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেমে (ইটিপিবিএস)-র মাধ্যমে ভোট প্রদান করেছেন।

এছাড়া পোস্টাল ব্যালটে ৮৪১ জন ভোটার ভোট দিয়েছেন। তাছাড়া ৮০ উর্ধ্ব বয়সের ১ হাজার ১০৭ জন, ১৮৪ জন দিব্যাঙ্গজন ভোটার অ্যাবসেন্টি ভোটার ক্যাটাগরিতে প্রথমবারের মতো বাড়িতেই পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন।তাঁর বক্তব্য, এই ক্যাটাগরিতে ৬-আগরতলা কেন্দ্রে ২৮১ জন, ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রে ৩৭৭ জন, ৪৬-সুরমা (এসসি) কেন্দ্রে ২০৬ জন এবং ৫৭-যুবরাজনগর কেন্দ্রে ৪২৭ জন ভোট দিয়েছেন। পোস্টাল ব্যালটে মোট ৯৫ শতাংশ ভোট পড়েছে।

Releated Posts

প্রতিভা ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন করা সম্ভব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস-এ অস্মিতা দে-র সাফল্য এবং দেশের প্রথম জুডোকা হিসেবে ইতিহাস…

ByByReshmi Debnath Aug 12, 2026

জাতীয় পতাকার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য বীর স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের আত্মত্যাগের ইতিহাস: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: হর ঘর তিরঙ্গা কর্মসূচি বর্তমানে দেশে একটা বৃহৎ জনআন্দোলনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Aug 12, 2026

বিভিন্ন দপ্তরে ৫৫২টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ৫৫২টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। আজ মন্ত্রিসভার বৈঠকে…

ByByReshmi Debnath Aug 12, 2026

বেসরকারিকরণের ফলে বিদ্যুৎ ব্যবস্থায় ভোক্তাদের উপর চাপ বাড়ছে, অভিযোগ প্রাক্তন বিদ্যুৎমন্ত্রীর

আগরতলা, ১২ আগস্ট: স্মার্ট মিটার সংক্রান্ত সমস্যা এবং বিদ্যুতের বাড়তি মাশুলের কারণে সাধারণ গ্রাহকরা বর্তমানে দ্বৈত সংকটের মুখে…

ByByTaniya Chakraborty Aug 12, 2026
Scroll to Top