News Flash

  • Home
  • প্রধান খবর
  • Draupadi Murmu: দ্রৌপদী মুর্মুকে জেড প্লাস সুরক্ষা, বিভিন্ন মন্দিরে পূজার্চনা এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থীর
Image

Draupadi Murmu: দ্রৌপদী মুর্মুকে জেড প্লাস সুরক্ষা, বিভিন্ন মন্দিরে পূজার্চনা এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থীর

নয়াদিল্লি, ২২ জুন (হি.স.): এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে জেড প্লাস পর্যায়ের সুরক্ষা প্রদান করল কেন্দ্রীয় সরকার। বুধবার থেকেই দ্রৌপদী মুর্মুকে জেড প্লাস পর্যায়ের সুরক্ষা প্রদান করা হয়েছে। সরকারি সূত্রের খবর, এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে বুধবার থেকেই সিআরপিএফ-এর দ্বারা সার্বক্ষণিক জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করেছে কেন্দ্রীয় সরকার।

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী হচ্ছেন দ্রৌপদী মুর্মু। ওডিশার প্রাক্তন বিজেপি নেত্রী দ্রৌপদী সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী। নরেন্দ্র মোদী সরকারের আমলে ঝাড়খণ্ডের রাজ্যপাল পদেও ছিলেন তিনি। রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষিত হওয়ার পরবর্তী দিন, বুধবার সকালে ময়ূরভঞ্জ জেলার রাইরংপুরে বিভিন্ন মন্দিরে পূজার্চনা করেছেন তিনি। মন্দির সাফাইয়ের কাজেও হাত লাগান। রাইরাংপুর জগন্নাথ মন্দিরেও প্রার্থনা করছেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী।

Releated Posts

খার্গের দাবি, ‘কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল’ হয়ে গিয়েছেন সিইসি, অবিলম্বে অপসারণের দাবি

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবি জানালেন কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Sep 29, 2026

বিশ্ব আরও বহুমেরু ব্যবস্থার দিকে এগোচ্ছে: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত মার্কিন অবস্থান, চিনের সঙ্গে তার সম্পর্ক এবং পুরনো বাণিজ্যিক ধারণাগুলির পরিবর্তনের মধ্যে বিশ্ব…

ByByNews Desk Sep 29, 2026

পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগে মার্কিন সংবেদনশীলতার অভাব সম্পর্কে অসন্তোষ: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগের প্রতি আমেরিকার যথেষ্ট সংবেদনশীলতার অভাব ভারত-মার্কিন সম্পর্কের…

ByByNews Desk Sep 29, 2026

ভারত-চিন সম্পর্কের উন্নতি, তবে সীমান্তই মূল বিষয়: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত অচলাবস্থার সময়ের তুলনায় ভারত-চিন সম্পর্কের উন্নতি হয়েছে। তবে দুই দেশের সম্পর্ক কতটা স্বাভাবিক…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top