News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rahul Gandhi: এই নিয়ে পঞ্চমবার, ফের ইডি-র দফতরে হাজিরা রাহুল গান্ধীর
Image

Rahul Gandhi: এই নিয়ে পঞ্চমবার, ফের ইডি-র দফতরে হাজিরা রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): ন্যাশনাল হেরাল্ড মামলায় আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিলেন কংগ্রেস নেতা গান্ধী। মঙ্গলবার সকালে হাজিরা দেওয়ার পর এই নিয়ে পঞ্চমবার ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন রাহুল গান্ধী। এর আগে রাহুলকে ৩০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবারও তাঁকে জেরা করা হয়েছিল। এখনও পর্যন্ত প্রায় ৪০ ঘন্টা জেরা করা হয়েছে রাহুল গান্ধীকে।

ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক অনিয়মের তদন্তে ইতিমধ্যেই রাহুল গান্ধীকে প্রায় ৪০ ঘন্টা জেরা করেছে ইডি। গত সপ্তাহের সোম থেকে বুধবার প্রতিদিনই রাহুলকে হাজিরা দিতে হয়েছে ইডি-র দফতরে। তাঁর মা তথা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁকে কয়েকদিনের ছাড় দেওয়ার আবেদন জানান এই কংগ্রেস নেতা। সেই আবেদন মঞ্জুর হয়। সোনিয়াও হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সোমবারের পর মঙ্গলবার রাহুলকে ফের জিজ্ঞাসাবাদ করছেন ইডি-র তদন্তকারীরা।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top