News Flash

  • Home
  • দেশ
  • Kashmir : কাশ্মীর উপত্যকায় ২৪ ঘন্টায় সাত সন্ত্রাসবাদী খতম, এ বছর নিকেশ হল ১১৪ সন্ত্রাসবাদী
Image

Kashmir : কাশ্মীর উপত্যকায় ২৪ ঘন্টায় সাত সন্ত্রাসবাদী খতম, এ বছর নিকেশ হল ১১৪ সন্ত্রাসবাদী

কুপওয়ারা, ২০ জুন ( হি. স.) : কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনী ৩০ জুন থেকে শুরু হওয়া অমরনাথ যাত্রায় বাধা দিতে প্রস্তুত সন্ত্রাসবাদীদের নির্মূল করতে অভিযান শুরু করেছে। উপত্যকায় গত ২৪ ঘন্টায় নিরাপত্তা বাহিনী তিনটি পৃথক এনকাউন্টারে ৭ সন্ত্রাসবাদীকে নিকেশ করেছে। এর মাধ্যমে এ বছর এ পর্যন্ত মোট ১১৪ জন সন্ত্রাসীকে খতম করা হয়েছে।

নিরাপত্তা বাহিনী গত ২৪ ঘন্টায় সাত সন্ত্রাসবাদীকে খতম করেছে। এর মধ্যে কুপওয়ারায় চারটি, কুলগামে দুটি এবং পুলওয়ামায় একজন রয়েছে। এই সময় নিরাপত্তা বাহিনী কুপওয়ারায় চার সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে। নিহত ও গ্রেফতার হওয়া সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আইজিপি কাশ্মীর বিজয় কুমার বলেন, গত ২৪ ঘন্টার মধ্যে নিরাপত্তা বাহিনী কাশ্মীর উপত্যকায় সাত সন্ত্রাসবাদীকে হত্যা করেছে। কুপওয়ারা জেলার লোলাব এলাকায় রবিবার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত চলা এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর হাতে চার সন্ত্রাসবাদী নিহত হয়েছে। কুপওয়ারা জেলার লোলাবে নিহত চার সন্ত্রাসীর মধ্যে একজন পাকিস্তানি। তিনি বলেন, গত দশ দিনে নিরাপত্তা বাহিনীর হাতে ২৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এই বছর এখনও পর্যন্ত, কাশ্মীর উপত্যকায় ৩২ বিদেশী সন্ত্রাসবাদী সহ মোট ১১৪ জন সন্ত্রাসবাদীকে নিকেশ করা হয়েছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top