News Flash

  • Home
  • বিদেশ
  • ইরাক: বিমান হামলায় জড়িত চার আইএস সন্ত্রাসবাদী খতম
Image

ইরাক: বিমান হামলায় জড়িত চার আইএস সন্ত্রাসবাদী খতম

বাগদাদ, ২০ জুন ( হি. স.) : পশ্চিম ইরাকের আনবার প্রদেশে একটি বিমান হামলায় চার ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি নিহত হয়েছে। ইরাকি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরাকি নিরাপত্তা বাহিনী রাজধানী বাগদাদ থেকে প্রায় ৩৯০ কিলোমিটার পশ্চিমে রুতবা শহরের কাছে আনবার নামক একটি মরুভূমি এলাকায় চার সন্ত্রাসী একটি ট্রাকে আক্রমণ করে। ইরাকি জয়েন্ট অপারেশন কমান্ডের মিডিয়া অফিস এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর একটি দল যখন ঘটনাস্থলে তল্লাশি চালায়, তখন তারা চারটি মৃতদেহ, পুড়ে যাওয়া একটি ট্রাক, দুটি বিস্ফোরক বেল্ট, দুটি রাইফেল এবং একটি পিস্তল উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, ২০১৭ সালে আইএসের পরাজয়ের পর থেকে ইরাকের নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তাদের উপস্থিতি এখনও এখানকার কয়েকটি বড় শহর, মরুভূমি এবং প্রত্যন্ত অঞ্চলে রয়ে গেছে।

Releated Posts

লিঙ্গ বৈষম্য ও অর্থনৈতিক সংকটেই বাংলাদেশে বাড়ছে মানব পাচারের ঝুঁকি: রিপোর্ট

ঢাকা, ১৮ জুলাই (আইএএনএস): বাংলাদেশে মানব পাচারের সমস্যা এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বিশেষ করে নারী ও কিশোরীরা লিঙ্গ…

ByByNews Desk Jul 18, 2026

প্রথমবার বিদেশি মুদ্রায় সরকারি ঋণ তুলতে আইন সংশোধনের প্রস্তুতি নিচ্ছে নেপাল

কাঠমান্ডু, ১৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক মূলধন বাজার থেকে প্রথমবারের মতো বিদেশি মুদ্রায় সরকারি ঋণ তোলার পথ খুলতে সরকারি…

ByByNews Desk Jul 18, 2026

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫,০৬৯, আহত ১৬ হাজারেরও বেশি

কারাকাস, ১৮ জুলাই (আইএএনএস): গত ২৪ জুন ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,০৬৯ জনে।…

ByByNews Desk Jul 18, 2026
Scroll to Top