News Flash

  • Home
  • দেশ
  • High Court :আগামীকাল অনিল দেশমুখ-নবাব মালিকের আবেদনের ওপর রায় ঘোষণা করবে হাইকোর্ট
Image

High Court :আগামীকাল অনিল দেশমুখ-নবাব মালিকের আবেদনের ওপর রায় ঘোষণা করবে হাইকোর্ট

মুম্বই, ১৬ জুন ( হি. স.) : বিধান পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার অনুমতির জন্য দায়ের করা মন্ত্রী নবাব মালিক এবং প্রাক্তন মন্ত্রী অনিল দেশমুখের আবেদনের উপর আগামীকাল শুক্রবার রায় ঘোষণা করবে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এন জমাদারের বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয়েছে।

আসন্ন ২০ জুন মহারাষ্ট্রে অনুষ্ঠিত বিধান পরিষদ নির্বাচনে অনিল দেশমুখ এবং নবাব মালিক হাইকোর্টে ভোট দেওয়ার অনুমতি চেয়ে একটি যৌথ পিটিশন দাখিল করেছেন। আজ বিচারপতি এন জমাদারের সামনে আবেদনের শুনানি হয়। নবাব মালিক এবং অনিল দেশমুখের আইনজীবী বিশেষাধিকারের অধীনে বিধান পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার অনুমতি চেয়েছিলেন।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী অনিল সিং এর তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আইনের ৬২(৫) ধারায় কোনো বন্দির কোনো নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নেই। তাই আবেদনকারীদের দাবি ভুল এবং উভয়কেই ভোট দিতে দেওয়া উচিত নয়। এরপর বিচারক এন জমাদার বলেন, তিনি আগামী ১৭ জুন এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

Releated Posts

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top