News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্রীনগর ও অমরনাথের মধ্যে হেলিকপ্টার পরিষেবার সূচনা, অপব্যবহার রুখতে বার্তা সিনহার
Image

শ্রীনগর ও অমরনাথের মধ্যে হেলিকপ্টার পরিষেবার সূচনা, অপব্যবহার রুখতে বার্তা সিনহার

শ্রীনগর, ১৬ জুন (হি.স.): আগামী ৩০ জুন থেকে শুরু হচ্ছে বার্ষিক অমরনাথ যাত্রা, তার আগে বৃস্পতিবার শ্রীনগর ও অমরনাথের মধ্যে হেলিকপ্টার পরিষেবার সূচনা করলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। পাশাপাশি অমরনাথ যাত্রার জন্য অনলাইন হেলিকপ্টার বুকিং পোর্টালও চালু করেছেন তিনি। উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, “এমন অনেক মানুষ আছেন যারা দিল্লি থেকে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং একই দিনে ফিরে যেতে ইচ্ছুক। এই পরিষেবা তাঁদের জন্য সহায়ক হবে। যারা ভুয়ো বুকিং নিচ্ছেন, তাঁদের দিকে আমাদের নজর দিতে হবে। আমাদের পরিষেবার অপব্যবহার করা উচিত নয়।”

অমরনাথ যাত্রার জন্য অনলাইন হেলিকপ্টার বুকিং পোর্টাল চালু করার পর উপ-রাজ্যপাল মনোজ সিনহা টুইট করে জানিয়েছেন, শ্রী অমরনাথ জি যাত্রার জন্য অনলাইন হেলিকপ্টার বুকিং পরিষেবা পোর্টাল চালু হয়েছে৷ প্রথমবারের মতো, ভক্তরা স্বাচ্ছন্দ্যে সরাসরি শ্রীনগর থেকে পঞ্চতার্নি পর্যন্ত ভ্রমণ করতে পারবেন এবং একই দিনে পবিত্র যাত্রা সম্পন্ন করতে পারবেন। সিনহা জানিয়েছেন, শ্রীনগর থেকে তীর্থযাত্রীদের জন্য হেলিকপ্টার পরিষেবা চালু করার জন্য সরকারের দীর্ঘমেয়াদী প্রচেষ্টা ছিল।

এদিন শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের সিইও নীতিস্বর কুমার জানিয়েছেন, শ্রাইন বোর্ড বৃহস্পতিবার থেকে হেলিকপ্টার পরিষেবা শুরু করেছে। আমরা আপাতত হেলিকপ্টার পরিষেবা শ্রীনগর থেকে নুনওয়ান এবং নীলগ্রাঠ পর্যন্ত শুরু করছি, এর ফলে এক দিনের মধ্যে যারা আসতে এবং ফিরে আসতে চান তাঁরা উপকৃত হবেন।

Releated Posts

বাংলায় কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ পরিবারের

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা এলাকায় বাড়ি থেকে ১৩ বছরের এক স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ…

ByByNews Desk Oct 3, 2026

প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার বিশ্বকেন্দ্র হিসেবে ভারতের শক্তির কথা তুলে ধরলেন পীযূষ গয়াল

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার ক্ষেত্রে ভারত কীভাবে বিশ্বস্তরের কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী…

ByByNews Desk Oct 3, 2026

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top