News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্টাইপেন্ড পাচ্ছেন না দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা, শিক্ষা দফতরে ডেপুটেশন
Image

স্টাইপেন্ড পাচ্ছেন না দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা, শিক্ষা দফতরে ডেপুটেশন

আগরতলা, ১৫ জুন : দীর্ঘ সময় ধরে স্টাইপেন্ড পাচ্ছেন না। বুধবার শিক্ষা ভবনে ডেপুটেশন দিল অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি। এ-বছরও স্টাইপেন্ড থেকে বঞ্চিত হয়েছেন দৃষ্টি হীন ছাত্রছাত্রীরা। তাই এদিন ডেপুটেশন প্রদান করা হয়েছে। 

কেন্দ্রীয় সরকারের অধীনে ন্যাশনাল স্কলার শিপ পোর্টালের মাধ্যমে প্রত্যেক বছর স্টাইপেন্ড পেয়ে থাকেন দৃষ্টিহীন ছাত্র ছাত্রীরা।  কিন্তু ২০২২ সালে দৃষ্টিহীনদের স্টাইপেন্ড প্রদান করা হয়নি। যে কারনে দুর্ভোগে পড়েছেন তাঁরা। ইতিমধ্যেই অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির কাছে বিষয়টি অবগত করেন ছাত্র ছাত্রীরা। এর পরেই সমস্যা সম্পর্কে শিক্ষা দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করার উদ্যোগ নেয় কমিটি।

বুধবার ডেপুটেশন প্রদানের জন্য শিক্ষা ভবনে গিয়েছিলেন তারা। কিন্তু অধিকর্তা ব্যস্ত থাকার দরুন অতিরিক্ত অধিকর্তা কেশব করের সঙ্গে দেখা করে দাবি তুলে সনদ তুলে দিয়েছেন তারা। বিদ্যালয় ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে যে সমস্ত দৃষ্টিহীন ছাত্র ছাত্রীরা পড়াশুনা করছেন তাদের প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক স্টাইপেন্ড প্রদানে সমস্যা হয়ে দাড়িয়েছে। তাই  এনআইসি-র সঙ্গে কথা বলে কিভাবে দ্রুত স্টাইপেন্ড প্রদান করা যায় তা খতিয়ে দেখবেন বলে ডেপুটেশন প্রদানকারীদের আশ্বাস দিয়েছেন অতিরিক্ত অধিকর্তা কেশব কর।

পরবর্তী সময় এই সমস্যা আর হবেনা বলেও আশ্বাস দিয়েছেন তিনি। প্রায় ৪০ জন ছাত্র ছাত্রী স্টাইপেন্ড পায়নি বলে জানিয়েছেন তারা। সাত দিন পর এই বিষয়ে ফের কথা বলতে আসবেন বলে জানান দৃষ্টিহীন ছাত্র ছাত্রীদের প্রতিনিধি দল।

Releated Posts

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026

বাইক ও স্কুটি উদ্ধার, এক চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: একটি বাইক ও স্কুটি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top