News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কংগ্রেসের প্রতিবাদী কর্মসূচি গুয়াহাটিতেও, আটক বিরোধী দলনেতা দেবব্ৰত, প্রদেশ সভাপতি ভূপেন সহ বহু নেতা
Image

কংগ্রেসের প্রতিবাদী কর্মসূচি গুয়াহাটিতেও, আটক বিরোধী দলনেতা দেবব্ৰত, প্রদেশ সভাপতি ভূপেন সহ বহু নেতা

গুয়াহাটি, ১৩ জুন (হি.স.) : দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)-এর সমন জারির প্রতিবাদে গোটা দেশের পাশাপাশি অসমেও দলীয় নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। রাজধানী গুয়াহাটিতে রাজীব ভবন-এর সামনে প্ৰতিবাদ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন দলের প্রদেশ সভাপতি ভূপেনকুমার বরা, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, সাংসদ আব্দুল খালেক, বিধায়ক জাকির হুসেন সিকদার সহ বহু নেতা ও কর্মী।

গোটা দেশের সাথে গুয়াহাটিতেও কংগ্রেসের নেতা কর্মীরা প্রতিবাদী কর্মসূচি পালন করবেন, আগাম খবর ছিল পুলিশ প্রশাসনের কাছে। সে অনুযায়ী আজ সকাল থেকে রাজীব ভবন সব সম্ভাব্য সর্বত্র বিপুল সংখ্যার পুলিশ, আদাসেনা মোতায়েন করা হয়েছিল। গুয়াহাটিতে সশরীরে পুলিশ বাহিনীকে নেতৃত্ব দিয়েছেন খোদ স্পেশাল ডিজিপি (আইন-শৃঙ্খলা) জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং (জিপি সিং)।

রাজীব ভবন প্রাঙ্গণ থেকে কংগ্ৰেসের নেতা কর্মীরা প্ৰতিবাদী মিছিল বের করেছিলেন। সঙ্গে সঙ্গে পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়।

এদিকে আটক করার পর বিরোধী দলনেতা দেবব্ৰত শইকিয়া প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, বিজেপি সরকার গণতন্ত্ৰকে পদদলিত করেছে। গণতান্ত্ৰিক অধিকার খৰ্ব করতে হিমন্তবিশ্ব শৰ্মা পুলিশকে লাইসেন্স দিয়ে রেখেছেন। তিনি বলেন, ভাঙাগড় ফ্লাইঅভারের কাছ থেকে আটক করা হয়েছে। শইকিয়ার অভিযোগ, মনগড়া মামলায় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে সমন জারে করেছে ইডি। অথচ ২০১৫ সালেই এই মামলায় তাঁদের ক্লিনচিট দিয়েছে ইডি, বলেন দেবব্রত।

Releated Posts

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top