News Flash

  • Home
  • প্রধান খবর
  • Result : আগামী শুক্রবার প্রকাশিত হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, জানাল বোর্ড
Image

Result : আগামী শুক্রবার প্রকাশিত হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, জানাল বোর্ড

কলকাতা, ১২ জুন (হি.স.): আগামী শুক্রবার, ১৭ জুন প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পর জয়েন্টের ফল বেরনোর কথা আগেই জানিয়েছিল বোর্ড। আর রবিবার সেই দিন ঘোষণা করে বিজ্ঞপ্তি দেওয়া হল। বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পাবেন। www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in – এই দুই ওয়েবসাইট থেকে ব়্যাংক কার্ড ডাউনলোড করা যাবে।

উচ্চমাধ্যমিকের পরীক্ষাসূচির কারণে এ বছর একাধিকবার সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার দিনক্ষণ বদল হয়েছে। তবে রাজ্য জয়েন্ট বোর্ড গোড়া থেকেই বিষয়টি নিয়ে সতর্ক ছিল। উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষের পরই জয়েন্টের সূচি ঠিক করা হয়। ৩০ এপ্রিল পরীক্ষা নেওয়া হয়েছিল। দেড়মাসের মধ্যে ফলাফল প্রকাশ করছে জয়েন্ট বোর্ড । জানা গিয়েছে, ১৭ জুন বিকেল ৪টেয় ফল ঘোষণা করা হবে। তারপর থেকে বোর্ডের ওয়েবসাইটে ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা। ব়্যাংক কার্ড ডাউনলোড করতে পারবে www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইট থেকে।

ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, আর্কিটেকচার, ফার্মেসি – উচ্চমাধ্যমিকের পর এই তিনটি বিভাগে কলেজে ভরতি হওয়ার জন্য যোগ্যতার পরীক্ষা নিয়ে থাকে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড।ব়্যাংকের ভিত্তিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে সুযোগ পেয়ে থাকে ছাত্রছাত্রীরা। মাঝে করোনার কারণে পরীক্ষা অনলাইনে হয়েছিল। তবে এ বছর থেকে ফের তা অফলাইনেই হয়েছে। ১৭ তারিখ ফলাফল প্রকাশের পর আগামী বছর রাজ্য জয়েন্ট পরীক্ষার দিনক্ষণ বোর্ড ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে

Releated Posts

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top