News Flash

  • Home
  • ত্রিপুরা
  • BJP : বড়দোয়ালীতে বিজেপি প্রার্থীর সমর্থনে বাইক রেলি
Image

BJP : বড়দোয়ালীতে বিজেপি প্রার্থীর সমর্থনে বাইক রেলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ উপ নির্বাচনের প্রচার অনেক আগে থেকেই শুরু করেছে প্রত্যেকটি দল৷ শাসক থেকে বিরোধী প্রত্যেকেই নির্বাচনে এক টুকরো জমি ছাড়তে নারাজ৷ রবিবার বিধায়ক সুরজিৎ দত্তের উদ্যোগে ৮ নং টাউন বড়দোয়ালি এলাকায় বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে নিয়ে এক বাইক রেলির আয়োজন করা হয়৷ বিধায়কের বাসভবনের সামনে থেকে একটি বাইক রেলি বড়দোয়ালি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে রবিবার৷ এদিন বিপুল সংখ্যক দলীয় কর্মকর্তা এই বাইক রেলিতে উপস্থিত ছিলেন৷ ডা: মানিক সাহা এদিন বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন এই রেলিটি সংঘটিত করার জন্য৷  ডা: মানিক সাহার কথায়, খুব কম এমন পরিস্থিতি আসে সে সরাসরি মুখ্যমন্ত্রীকে  ভোট প্রদান করতে পারে কোনো এলাকা৷ তিনি বলেন, বড়দোয়ালি এলাকার মানুষ সেই সুযোগ পেয়েছেন৷ সরাসরি মুখ্যমন্ত্রীকে ভোট প্রদান করার৷ তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে আগামী ২৩ জুন বিজেপির পাশে দাঁড়ানোর আহ্বান করেছেন তিনি৷

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top