News Flash

  • Home
  • দেশ
  • Nupur sharma : নূপুর শর্মার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হল কাঁথি থানায়
Image

Nupur sharma : নূপুর শর্মার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হল কাঁথি থানায়

কাঁথি, ১২ জুন ( হি. স.) : বিতর্কিত মন্তব্য করায় রবিবার সকালে বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হল কাঁথি থানায়। তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সাধারণ সম্পাদক তথা আইনজীবী আবু সোহেল ভারতীয় দণ্ডবিধির ১৫৩(এ) , ৫০৪, ৫০২ এবং ৫০৯ ধারায় মামলা রুজু করেছেন।

অভিযোগকারী সুপ্রিম কোর্টের আইনজীবী আবু সোহেল৷ বিতর্কিত মন্তব্য করে নূপুর শর্মা মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দিলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে৷ তাই আবু সোহেল কাঁথি থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, বিজেপি নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন রাজ্যের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক সোহেল৷

মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কৃত করা হয়েছে নূপুরকে৷ কিন্তু তাতেও সন্তুষ্ট নন বিরোধীরা৷ তাঁরা নুপুর শর্মার গ্রেফতারি দাবি জানিয়েছেন৷ এদিকে নূপুরের অভিযোগ, তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। তারপরেই বিজেপি নেত্রীর নিরাপত্তা বাড়ানো হয়৷ বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে তাঁর পরিবারের সদস্যদেরও৷
প্রসঙ্গত, প্রাক্তন বিজেপি নেত্রীর মন্তব্যর প্রতিবাদে রাজ্যের থানায় থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পরামর্শ মেনেই দায়ের হল অভিযোগ। ইতিপূর্বে তাঁর গ্রেফতারির দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল করেছেন তৃণমূল কর্মীরা। 

Releated Posts

‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’ সামাজিক সংস্কারের আন্দোলন: অর্জুন রাম মেঘওয়াল

ফাজিলকা (পাঞ্জাব), ২০ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির ‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’কে সামাজিক সংস্কারের আন্দোলন হিসেবে বর্ণনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন…

ByByNews Desk Sep 20, 2026

ডিলিমিটেশনের পর কলকাতা ও হাওড়ায় ৩৩ শতাংশের বেশি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ডিলিমিটেশনের পর কলকাতা পুরনিগম (কেএমসি) এবং হাওড়া পুরনিগম (এইচএমসি)-এর প্রস্তাবিত ওয়ার্ডগুলির এক-তৃতীয়াংশেরও বেশি মহিলাদের…

ByByNews Desk Sep 20, 2026

উপনির্বাচনে অনলাইন অনুদান চাইল সিপিআই(এম), কিউআর কোডে দিতে পারবেন অর্থ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারের জন্য অনলাইনে অনুদান চাইল বামফ্রন্টের প্রধান…

ByByNews Desk Sep 20, 2026

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top