News Flash

  • Home
  • দেশ
  • Panihati :পানিহাটির দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলায় মৃত্যু ৩ জনের, আহত ১৫ জন
Image

Panihati :পানিহাটির দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলায় মৃত্যু ৩ জনের, আহত ১৫ জন

বারাকপুর, ১২ জুন ( হি. স.) : পানিহাটির মহোৎসব তলা ঘাটে দই-চিঁড়ের মেলায় মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার সকালে মেলায় এসে প্রচণ্ড গরমে মৃত্যু হল তিনজনের। তাঁদের মধ্যে দুজন মহিলা। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরও ১৫ জন । তাদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরওদুইজন। দুর্ঘটনার পর মন্দিরের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। পরে অবশ্য মেলাও বন্ধ করে দেয় প্রশাসন।

গরম আর ভিড়ে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজনের পরিচয় জানা গিয়েছে। সুভাষ পাল (৬৬) এবং শুক্লা পাল (৬২)। তারা মেলা প্রাঙ্গনের পাশে ফ্ল্যাটে থাকতেন। গুরুতর অসুস্থ আরও দুইজন। তাঁরা খড়দহের বলরাম হাসপাতালে চিকিৎসাধীন। গরমে অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেকে। মেলার প্রাথমিক স্বাস্থ্য ক্যাম্পে তাঁদের চিকিৎসা চলছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশকর্মীরা। ঘটনাস্থলে আসেন সিপিও। দ্রুত মেলা প্রাঙ্গন খালি করে দেওয়ার চেষ্টা চলে। মন্দিরের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। তবে খবরটি প্রকাশিত হওয়ার পর্যন্ত মেলাস্থলে কাতারে কাতারে পুণ্যার্থীরা প্রবেশ করছেন। মেলা বন্ধ করা হয়নি। যা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন বিধায়ক নির্মল ঘোষও। তিনি জানিয়েছেন, “প্রচণ্ড গরমে ১৫ জন পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন।”

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top