News Flash

  • Home
  • দিনের খবর
  • Karol Bagh : করোলবাগ জুতার বাজারে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩৯ টি ইঞ্জিন
Image

Karol Bagh : করোলবাগ জুতার বাজারে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩৯ টি ইঞ্জিন

নয়াদিল্লি, ১২ জুন ( হি. স.) : রবিবার ভোরে মধ্য দিল্লির করোলবাগ এলাকায় জুতার বাজারে একটি বিশাল অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর ৩৯টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়।

দিল্লি দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ বলেন, “এদিন সকাল ৪টায় গাফফার করোলবাগের জুতার বাজারে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায় এবং ৩৯টি দমকল টেন্ডার ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এই ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এমন কি আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”
হিন্দুস্থান সমাচার /সঞ্জয়

১২ ঘণ্টার অভিযান শেষে পুলওয়ামায় নিকেশ তিন লস্কর জঙ্গি
পুলওয়ামা, ১২ জুন ( হি. স.) : অবশেষে জঙ্গি নিধনে ১২ ঘণ্টার অভিযান শেষে বড় সাফল্য পেল কাশ্মীর পুলিশ। পুলওয়ামায় পুলিশের গুলিতে খতম হল তিন লস্কর জঙ্গি। শনিবার রাত থেকেই পুলওয়ামার ড্রাবগাম এলাকায় পুলিশ-জঙ্গি গুলির লড়াই বাধে। ১২ ঘণ্টা ধরে চলা ওই অভিযানে শেষ পর্যন্ত তিন জঙ্গিকে নিকেশ করে কাশ্মীর পুলিশ।

টুইটে কাশ্মীর পুলিশ জানিয়েছে, এনকাউন্টারে জুনেইদ শেরগোজরি, ফাজিল নাজির ভাট এবং ইরফান মালিক নামে তিন জঙ্গির মৃত্যু হয়েছে। এরা সবাই লস্কর-ই-তইবার সদস্য। এনকাউন্টারস্থল থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মিলেছে ২ টো একে-৪৭ রাইফেল, পিস্তল, গ্রেনেড এবং কয়েক রাউন্ড তাজা গুলি। এদের মধ্যে জুনেইদ শেরগোজরি কাশ্মীর পুলিশ রিয়াজ আহমেদ খুনে জড়িত ছিল। গত ১৩ মে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় রিয়াজের। বাকি দুই জঙ্গি ফাজিল ও ইরফান পুলওয়ামারই বাসিন্দা।
উপক্যতায় জঙ্গি কার্যকলাপ রোধে আরও আগ্রাসী হয়ে উঠেছে পুলিশ ও সেনাবাহিনী। শনিবারই বারামুল্লায় পুলিশের হাতে ধরা পড়ে দুই জঙ্গি।

Releated Posts

দিল্লিতে আন্তঃরাজ্য অবৈধ মদ পাচারচক্রের পর্দাফাঁস, ১৪৭ কার্টন মদ উদ্ধার; গ্রেফতার ১

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): উৎসবের মরশুমের আগে অবৈধ মদের কারবারে বড়সড় আঘাত হানল দিল্লি পুলিশের পূর্ব জেলার অ্যান্টি-স্ন্যাচিং…

ByByNews Desk Aug 4, 2026

একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা, লাল ও কমলা সতর্কতা জারি আইএমডি-র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক রাজ্যে আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং…

ByByNews Desk Aug 4, 2026

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026
Scroll to Top