News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Heroin : টমটমে করে হেরোইন ফেরী দিতে গিয়ে জনতার হাতে আটক যুবক
Image

Heroin : টমটমে করে হেরোইন ফেরী দিতে গিয়ে জনতার হাতে আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন৷৷ এবার টমটমে করে হেরোইন ফেরী দিতে গিয়ে জনতার হাতে আটক এক যুবক৷ ধৃত যুবকের নাম নেজাম উদ্দীন (১৮) পিতা মকলিছ আলী৷ বাড়ি কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের লম্বাটিল্লা এলাকায়৷ ঘটনা উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা বাজারে৷ জানা গেছে, শনিবার সন্ধ্যা রাতে নিজের টমটমে চেপে কদমতলা বাজারে হেরোইন ফেরী দিতে আসলে ঘটনাটি স্থানীয় দোকানি নজির আলীর নজরে আসে৷তখন বাজার ব্যবসায়ী সহ পথচলতি জনতার সহযোগিতায় নজির ঐ যুবককে আটক করলে তার কাছ থেকে তিন কৌটা হেরোইন উদ্ধার হয়৷খবর দেওয়া হয় কদমতলা থানায়৷ পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ধৃত যুবককে থানায় নিয়ে যায়৷ বর্তমানে সে থানার হেফাজতে রয়েছে৷এদিকে স্থানীয় জনতার জেরায় ধৃত যুবক স্বীকার করে,সে দীর্ঘদিন যাবৎ নিজের টমটম দিয়ে কদমতলা বাজার সহ আশপাশের এলাকা গুলিতে হেরোইন বিক্রি করতো৷এদিনও বাইশ কৌটা হেরোইন নিয়ে এসেছিল৷আর অধিকাংশ হেরোইনের কৌটা বিক্রি করেও নিয়েছিল৷ অপরদিকে,বাইশ গ্রাম হেরোইন উদ্ধার না হলে পুলিশ এনডিপিএস ধারায় মামলা রুজু করতে পারেনা৷আর সেক্ষেত্রে অনেক হেরোইন সরবরাহকারী আইনের মারপ্যাঁচ থেকে রেহাই পেয়ে যায়৷আর এর ফলস্বরূপ হেরোইনের থাবা উর্ধমুখী৷

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top