News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্ট্রং রুম পরিদর্শনে সিইও, চারটি আসনে ভোটের গণনা হবে তিনটি কেন্দ্রে
Image

স্ট্রং রুম পরিদর্শনে সিইও, চারটি আসনে ভোটের গণনা হবে তিনটি কেন্দ্রে

আগরতলা, ১১ জুন (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনকে ঘিরে স্ট্রং রুম পরিদর্শন করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্ত্বে। তিনি  জানান, চারটি আসনে উপনির্বাচনে তিনটি স্থানে গণনা কেন্দ্র স্থাপন করা হবে।

এদিন তিনি বলেন, আগামী ২৩ জুন ত্রিপুরায় চারটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উমাকান্ত স্কুলে স্ট্রং রুম স্থাপন করা হয়েছে। এখান থেকেই ভোট কর্মীরা ইভিএম সহ ভোট সামগ্রী নিয়ে রওনা দেবেন। তাঁর কথায়, ত্রিপুরায় তিনটি স্থানে গণনা কেন্দ্র স্থাপন করা হবে। ৬-আগরতলা এবং ৮-টাউন বড়দোয়ালি কেন্দ্রের ভোটের গণনা উমাকান্ত স্কুলে হবে। এছাড়া কমলপুর ও ধর্মনগরে গণনা কেন্দ্রে সুরমা ও যুবরাজনগর বিধানসভা আসনে ভোটের গণনা হবে।

তিনি জানান, ত্রিস্তরিও নিরাপত্তা ব্যবস্থা থাকবে উপনির্বাচনে। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, টিএসআর ও ত্রিপুরা পুলিশ ভোটের নিরাপত্তার দায়িত্বে থাকবে। খুব শীঘ্রই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী উপনির্বাচনে নিরাপত্তার দায়িত্ব বুঝে নেবেন। 

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top