News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : বড়মুড়ায় যান দূর্ঘটনায় গুরুতর আহত তিনজন
Image

Accident : বড়মুড়ায় যান দূর্ঘটনায় গুরুতর আহত তিনজন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ জুন৷৷ দুইটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিনজন৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া ইকোপার্ক সংলগ্ণ এলাকায় বৃহস্পতিবার বিকেলে৷
সংবাদে জানা যায়, রাজধানী আগরতলা থেকে একটি গাড়ি ধর্মনগর দিকে যাচ্ছিল যাত্রী নিয়ে৷ তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া পাহাড় এর ইকো পার্ক সংলগ্ণ আসতেই গাড়ির চাকা ফেটে যায়৷ তাতে নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়িটি দূরপাল্লার লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ তাতে আহত হয় গাড়িতে থাকা দুজন যাত্রীসহ ছোট গাড়ির চালক৷ প্রত্যক্ষদর্শীরা তিনজনকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ তিনজন মধ্যে গাড়ির চালক তথা রাকেশ দাস গুরুতর আহত হয়৷ তার উন্নত চিকিৎসার জন্য তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে প্রেরণ করা হয়৷ বাকি দুজকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷

Releated Posts

দুর্গাপুজো উপলক্ষে পশ্চিম থানা এলাকায় ক্লাব সদস্যদের নিয়ে বৈঠক

আগরতলা, ৬ অক্টোবর: আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে পশ্চিম থানা এলাকার সমস্ত পুজো কমিটির সদস্যদের নিয়ে মঙ্গলবার মুক্তধারায় গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

১৮ বছরের আগে মেয়েদের বিয়ে নয়, অঙ্গনওয়াড়ী কর্মীদের সচেতনতার বার্তা প্রতিমা ভৌমিকের

আগরতলা, ৬ অক্টোবর: গোলাঘাটি বিধানসভার কসবা গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার শিববাড়ি নাটমন্দিরে অনুষ্ঠিত হল অঙ্গন মিলন সভা। সভায় অঙ্গনওয়াড়ী…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

দুর্গাপুজোর আগে ব্যস্ত প্রতিমাশিল্পীরা, বাড়ছে খরচ-শ্রমের চাপ

আগরতলা, ৬ অক্টোবর: বছরের পর বছর প্রতিমা তৈরি করেই সংসার চালিয়ে আসছেন দেবনাথ। প্রতিমা তৈরির আয়েই মেটান পরিবারের…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

মুম্বইয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল যীষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার ১৫ পড়ুয়ার

আগরতলা, ৬ অক্টোবর: ‘নো ইয়োর ইন্ডিয়া’ জাতীয় সংহতি সফরের অংশ হিসেবে মুম্বইয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল যীষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎ…

ByByTaniya Chakraborty Oct 6, 2026
Scroll to Top