News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রশাসনের হস্তক্ষেপে নাবালিকার বিয়ে বন্ধ
Image

প্রশাসনের হস্তক্ষেপে নাবালিকার বিয়ে বন্ধ

আগরতলা, ৭ জুন৷৷ শিক্ষিত ভদ্র সমাজে আজও নাবালক- নাবালিকার বিবাহের ঘটনা অব্যাহত রয়েছে৷ বর-কনে দুজনেরই আইন অনুসারে বিবাহের বয়স হয়নি৷ এমন দৃশ্য প্রত্যক্ষ করা গেল মঙ্গলবার তেলিয়ামুড়ায়৷ তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের হস্তক্ষেপে ভেস্তে গেল নাবালিকা বিবাহ৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি এলাকায়৷ এই ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডি.সি.এম বাপ্পাদিত্য রায় চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি এলাকায় নাবালিকা ছেলে এবং মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে৷ এমন খবর আসা মাত্রই ডি.সি.এম বাপ্পাদিত্য রায় চৌধুরী পুলিশ এবং চাইল্ড লাইনের কর্মীদের নিয়ে ত্রিশাবাড়ি স্থিত তপন কর্মকারের বাড়িতে হানাদারি চালায়৷ কথা ছিল তপন কর্মকারের নাবালক ছেলের সঙ্গে করইলং স্থিত জৈনক ব্যাক্তির নাবালিকা কণ্যার বিবাহ হবে মঙ্গলবার৷ প্রশাসনের জিজ্ঞাসাবাদে ছেলের পক্ষ এবং নাবালিকার পক্ষ অস্বীকার যায়৷ তারা প্রশাসনের ওই দলটির কাছে মিথ্যার আশ্রয় নিয়ে তারা বলতে থাকে তারা প্রাপ্তবয়স্ক৷ কিন্তু বৈধ কাগজপত্র সামনে আসতেই দেখা যায় তপন কর্মকারের ছেলে নাবালক এবং করইলং এলাকার জনৈক ব্যাক্তির কণ্যাটিও নাবালিকা৷ পরে প্রশাসনের নির্দেশে পুলিশ নাবালক ছেলে, তার মা,বাবা সহ নিকট আত্মীয় এবং নাবালিকার পক্ষে নাবালিকার মাকে থানায় তুলে নিয়ে আসে৷ তবে বিজ্ঞান যত উন্নত হচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে নাবালক নাবালিকা বিবাহ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে প্রশাসনের নজর এড়িয়ে৷ সুশীল সমাজে যা নিন্দনীয়  বিষয়৷ কিন্তু সুশীল সমাজে একাংশ শিক্ষিত শ্রেণীর মানুষজন তালিম দিচ্ছে পরোক্ষভাবে নাবালক নাবালিকা বিবাহ প্রথাকে৷ অন্যদিকে সমাজের একাংশ শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহলের অভিমত, নাবালক-নাবালিকা বিবাহ বন্ধে প্রয়োজনীয় প্রশাসনিক সচেতনতামূলক কর্মসূচির ঘাটতি রয়েছে৷

Releated Posts

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুব মোর্চার রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদানে ব্যাপক সাড়া

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর জন্মদিনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top