আগরতলা, ৭ জুন৷৷ শিক্ষিত ভদ্র সমাজে আজও নাবালক- নাবালিকার বিবাহের ঘটনা অব্যাহত রয়েছে৷ বর-কনে দুজনেরই আইন অনুসারে বিবাহের বয়স হয়নি৷ এমন দৃশ্য প্রত্যক্ষ করা গেল মঙ্গলবার তেলিয়ামুড়ায়৷ তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের হস্তক্ষেপে ভেস্তে গেল নাবালিকা বিবাহ৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি এলাকায়৷ এই ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডি.সি.এম বাপ্পাদিত্য রায় চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি এলাকায় নাবালিকা ছেলে এবং মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে৷ এমন খবর আসা মাত্রই ডি.সি.এম বাপ্পাদিত্য রায় চৌধুরী পুলিশ এবং চাইল্ড লাইনের কর্মীদের নিয়ে ত্রিশাবাড়ি স্থিত তপন কর্মকারের বাড়িতে হানাদারি চালায়৷ কথা ছিল তপন কর্মকারের নাবালক ছেলের সঙ্গে করইলং স্থিত জৈনক ব্যাক্তির নাবালিকা কণ্যার বিবাহ হবে মঙ্গলবার৷ প্রশাসনের জিজ্ঞাসাবাদে ছেলের পক্ষ এবং নাবালিকার পক্ষ অস্বীকার যায়৷ তারা প্রশাসনের ওই দলটির কাছে মিথ্যার আশ্রয় নিয়ে তারা বলতে থাকে তারা প্রাপ্তবয়স্ক৷ কিন্তু বৈধ কাগজপত্র সামনে আসতেই দেখা যায় তপন কর্মকারের ছেলে নাবালক এবং করইলং এলাকার জনৈক ব্যাক্তির কণ্যাটিও নাবালিকা৷ পরে প্রশাসনের নির্দেশে পুলিশ নাবালক ছেলে, তার মা,বাবা সহ নিকট আত্মীয় এবং নাবালিকার পক্ষে নাবালিকার মাকে থানায় তুলে নিয়ে আসে৷ তবে বিজ্ঞান যত উন্নত হচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে নাবালক নাবালিকা বিবাহ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে প্রশাসনের নজর এড়িয়ে৷ সুশীল সমাজে যা নিন্দনীয় বিষয়৷ কিন্তু সুশীল সমাজে একাংশ শিক্ষিত শ্রেণীর মানুষজন তালিম দিচ্ছে পরোক্ষভাবে নাবালক নাবালিকা বিবাহ প্রথাকে৷ অন্যদিকে সমাজের একাংশ শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহলের অভিমত, নাবালক-নাবালিকা বিবাহ বন্ধে প্রয়োজনীয় প্রশাসনিক সচেতনতামূলক কর্মসূচির ঘাটতি রয়েছে৷

প্রশাসনের হস্তক্ষেপে নাবালিকার বিয়ে বন্ধ
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















