News Flash

Image

পাচারের সময় প্রচুর আগর গাছের লগ উদ্ধার

ধর্মনগর, ৭ জুন : উত্তর জেলার শনিছড়া বিট অফিস সংলগ্ন রাস্তা থেকে প্রচুর অবৈধ আগর গাছের লগ উদ্ধার করেছে বনদপ্তর। তিন চাকার  মালবাহী অটোতে পাচারের সময় এই আগর গাছ উদ্ধার করা হয়েছে। তবে  ঘটনায় কাউকে আটক করা যায়নি। জেলা বন দপ্তরে অটো সহ আগর গাছগুলিকে উদ্ধার করে রাখা হয়েছে।

ধর্মনগর বনদপ্তরের রেঞ্জ অফিসার হেমন্ত দেবনাথ জানিয়েছেন, এই আগর গাছের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকার হবে। তবে আগর ব্যবসায়ীদের থেকে জানা গেছে, এই গাছগুলির এভাবে মূল্য নির্ধারণ করা যায় না। কারণ এই গাছ থেকে বহু টাকার মূল্যের আগর বের হতে পারে। তাই ধারণা করা হচ্ছে এই আগর গাছের দাম আরও অনেক বেশি হতে পারে।এদিকে বনদপ্তর থেকে জানা গেছে, এই আগর গাছ আটকের পর দক্ষিণ ফুলবাড়ি থেকে কিছু মানুষ বনদপ্তরের সাথে যোগাযোগ করে তাদের জায়গা থেকে আগর চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন। এই বিষয়ে তারা কদমতলা থানায় লিখিত অভিযোগও জানিয়ে রেখেছেন। এই ঘটনায় সব দিক খতিয়ে দেখে মঙ্গলবার ধর্মনগরে আদালতে একটি রিপোর্ট জমা দিয়েছে বন দপ্তর। ঘটনার তদন্ত সম্পূর্ণ হওয়ার পরই আগর গাছের মালিকানা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বন দপ্তরের জনৈক আধিকারিক। 

Releated Posts

অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার শিক্ষার্থীদের চারদিনের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

আগরতলা, ৩০ জুলাই : জাতীয় সংহতি, সাংস্কৃতিক সম্প্রীতি এবং যুবসমাজের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার উদয়পুরস্থিত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

মানবপাচার রোধে সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের

আগরতলা, ৩০ জুলাই: সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার…

ByByReshmi Debnath Jul 30, 2026

কলমচৌড়ায় পুলিশের অভিযানে ১০২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, নতুন ওসির নেতৃত্বে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুলাই: গতকাল রাতে কলমচৌড়া থানার নবনিযুক্ত ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে উত্তর কলমচৌড়া এলাকায় একটি বিশেষ অভিযানে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

কমলপুরে এনএসএস-এর সাত দিনব্যাপী বিশেষ শিবিরের উদ্বোধন

আগরতলা, ৩০ জুলাই : সমাজসেবা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কমলপুর পিএম শ্রী কে.সি.…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top