News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলেজটিলা লেইক সাজানো বিজ্ঞানসম্মত নয়, দাবি এলাকাবাসীর
Image

কলেজটিলা লেইক সাজানো বিজ্ঞানসম্মত নয়, দাবি এলাকাবাসীর

আগরতলা, ৭ জুন : স্মার্ট সিটির আওতায় কলেজটিলা লেইক সাজাতে গিয়ে পুকুরের প্রাকৃতিক সৌন্দর্য্য এবং জল দুটোই নষ্ট হচ্ছে বলে স্থানীয় মানুষ অভিযোগ করেছেন। এলাকাবাসীর বক্তব্য, সৌন্দর্যায়ন প্রয়োজন ঠিকই, তবে অবশ্যই তা করতে হবে বিজ্ঞান সন্মত উপায়ে।  

কলেজটিলা লেইক সহ আশপাশের এলাকাকে স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে সাজিয়ে তোলার কাজ চলছে। ইতিমধ্যেই বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কিন্তু স্মার্ট সিটির কাজের বিষয় নিয়ে কিছু আপত্তি তুলেছেন এলাকার মানুষ। তাঁদের বক্তব্য, যে পদ্ধতিতে কাজ হচ্ছে তা সঠিক নয়। নতুন প্রযুক্তি ব্যবহার করা উচিৎ। জলাশয়ে মাটি ফেলে পাইলিং করা ঠিক হচ্ছে না। এরপর সেই মাটি আর জলাশয় থেকে তোলা হয় না। মাটি ফেলে ভরাট করার এই কাজ বিজ্ঞান সম্মতভাবে হচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। ফলে লেইকের জল নষ্ট হচ্ছে বলে দাবি তাঁদের। এলাকাবাসীর বক্তব্য, স্মার্ট সিটির কাজ নিশ্চয়ই হবে। আর সেই কাজে এলাকাবাসী সহযোগিতা নিশ্চিত ভাবে করবে। কিন্তু কাজ করতে হবে বিজ্ঞান সম্মত ভবে। মাটি ফেলে নয়। এই লেইক ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারী স্বীকৃত। ১৯৪৩ সালে ওয়াইল্ড লাইফ  সেঞ্চুয়ারী এটাকে স্বীকৃতি প্রদান করেছে। মাটি ফেলে ভরাট করে যে পদ্ধতিতে উন্নয়নের কাজ হচ্ছে তা মেনে নিতে পারছেন না এলাকাবাসী। অচিরেই তারা এ ব্যাপারে পুর নিগমের মেয়রের দৃষ্টি আকর্ষণ করবেন বলেও জানিয়েছেন।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top