News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমে ঘোষিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল, পাশের হার যথাক্রমে মাধ্যমিকে ৫৬.৪৯ এবং ৫৪.৭৩ শতাংশ
Image

অসমে ঘোষিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল, পাশের হার যথাক্রমে মাধ্যমিকে ৫৬.৪৯ এবং ৫৪.৭৩ শতাংশ

গুয়াহাটি, ৭ জুন (হি.স.) : প্রকাশিত অসম মাধামিক শিক্ষা পর্ষদ (সেবা) পরিচালিত মাধ্যমিক ও হাইমাদ্ৰাসা পরীক্ষার ফলাফল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ মঙ্গলবার সকাল দশটায় সেবা-র ১৪টি ওয়েবসাইটে আপলোড করে ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী এবার পাশের হার ৫৬.৪৯ শতাংশ। তবে অন্যবারের মতো ছাত্ৰীরা এবার দাপট দেখাতে পারেনি। পাশের হারে ছাত্রীদের টেক্কা দিয়েছে ছাত্ৰরা। ছাত্ৰদের উত্তীৰ্ণের হার ৫৮.৮০ শতাংশ। অন্যদিকে ছাত্ৰীর উত্তীৰ্ণের হার ৫৪.৪৯ শতাংশ।

গত দুবছরের কোভিড পরিস্থিতি জটিলতা কাটিয়ে এবার অফলাইনে পরীক্ষা নেওয়া হয়েছিল। এবার পরীক্ষায় বসেছিল মোট ৪,০৫,৫৮২ পরীক্ষাৰ্থী। এঁদের মধ্যে ২,২৯,১৩১ পাশ করেছেন। প্ৰথম বিভাগে ৬৫,১৭৬ জন, দ্বিতীয় বিভাগে ৯৯,৮৫৪ জন এবং তৃতীয় বিভাগে উত্তীৰ্ণ হয়েছেন ৬৪,১০১ জন শিক্ষাৰ্থী।

ঘোষিত ফলাফল অনুযায়ী ১,১০,৮৮৮ জন উত্তীৰ্ণ ছাত্ৰের মধ্যে ৩১,৫৫৯ জন প্ৰথম বিভাগে, ৪৭,৮৫৬ জন দ্বিতীয় বিভাগে এবং ৩১,৪৭৩ জন তৃতীয় বিভাগে পাশ করেছেন।

এদিকে হাইমাদ্ৰাসায় এবার ৩,৮৭০ জন ছাত্ৰ এবং ৬,৫৮৪ জন ছাত্ৰী পরীক্ষা দিয়েছেন। হাইমাদ্ৰাসা পরীক্ষায় এবার পাশে হার ৫৪.৭৩ শতাংশ। এর মধ্যে ৫৫৬ নম্বর পেয়ে শীৰ্ষ স্থান দখল করেছেন শোণিতপুরের মুফাসির আল হাসান।

এছাড়া দ্বিতীয় স্থান দখল করেছেন অভয়াপুরীর পিরাধরা হাইমাদ্ৰাসার ছাত্র মুস্তাক আহমেদ। সব কয়টি বিষয়ে লেটার মাৰ্ক ৫৫০ নম্বর লাভ করেছেন মুস্তাক। ক্ৰিকেটপ্রেমী মুস্তাক আহমেদ ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন।

Releated Posts

অসমে বিজেপির বুথ সভাপতি খুন, আটক ৬

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): অসমের শ্রীভূমি জেলায় নিখোঁজ এক বিজেপি বুথ সভাপতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের…

ByByNews Desk Aug 15, 2026

বারবার বন্যার মোকাবিলায় অসমকে আরও সক্ষম করে তোলা সরকারের প্রধান লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ আগস্ট (আইএএনএস): বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত অসমকে ভবিষ্যতে পরিস্থিতি মোকাবিলায় আরও সক্ষম করে তোলাই রাজ্য সরকারের প্রধান…

ByByNews Desk Aug 15, 2026

অরুণাচলে হড়পা বান ও ধসে বিপর্যয়, নিখোঁজ ৫ সেনা জওয়ান, মৃত ৪ শ্রমিক

ইটানগর, ১৫ আগস্ট (আইএএনএস): প্রবল বৃষ্টিতে অরুণাচল প্রদেশে হড়পা বান ও ভূমিধসে বড় বিপর্যয়। দিবাং ভ্যালি জেলায় সেনা…

ByByNews Desk Aug 15, 2026

মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ জঙ্গি গ্রেফতার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ১৪ আগস্ট (আইএএনএস) : মণিপুরে গত ২৪ ঘণ্টায় একাধিক যৌথ অভিযানে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ১৩ জন জঙ্গিকে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top