News Flash

  • Home
  • প্রধান খবর
  • National Tribal Research Institute: জাতীয় ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধন, অমিত শাহ বললেন আজ একটি গুরুত্বপূর্ণ দিন
Image

National Tribal Research Institute: জাতীয় ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধন, অমিত শাহ বললেন আজ একটি গুরুত্বপূর্ণ দিন

নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): দিল্লিতে নবনির্মিত জাতীয় ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার জাতীয় ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধন করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আজ একটি গুরুত্বপূর্ণ দিন। তাঁর কথায়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের জাতীয় উপজাতি গবেষণা ইনস্টিটিউট অবশেষে অস্তিত্বে আসছে। আমরা অন্য প্রতিষ্ঠান হিসেবে এটিকে ভাবতে পারি, কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানের দেশ গঠনে অনেক ভূমিকা আছে।”

এদিন জাতীয় ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, প্রধানমন্ত্রী মোদী সবসময় বলেন আদিবাসীদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। ভারতের আদিবাসীদের ইতিহাস, সংস্কৃতি ও বিকাশকে বিশ্বে ছড়িয়ে দিতে হবে আমাদের।

Releated Posts

যুবকদের দেশগঠনে যুক্ত করার মোদির আহ্বানকে সমর্থন ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়াদের, পেপার ফাঁস রুখতে কড়া পদক্ষেপের দাবি

রাঁচি, ১৫ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘যুবশক্তি’কে কাজে লাগিয়ে দেশগঠনের আহ্বানকে স্বাগত জানিয়েছেন ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়ারা। একইসঙ্গে…

ByByNews Desk Aug 15, 2026

নাম বদল নয়, মানুষের আর্থিক পরিস্থিতি বদলাতে কাজ করেছে কংগ্রেস: কেন্দ্রকে খাড়গের খোঁচা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): নাম পরিবর্তনের রাজনীতি না করে কংগ্রেস মানুষের আর্থিক পরিস্থিতি বদলাতে কাজ করেছে বলে দাবি…

ByByNews Desk Aug 15, 2026

নেপালের সঙ্গে যোগাযোগ ও জ্বালানি সহযোগিতা আরও জোরদারের বার্তা ভারতীয় রাষ্ট্রদূতের

কাঠমান্ডু, ১৫ আগস্ট (আইএএনএস): নেপাল ও ভারতের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হচ্ছে বলে জানালেন নেপালে নিযুক্ত ভারতের…

ByByNews Desk Aug 15, 2026

‘বড় স্বপ্ন উন্নতির গতি বাড়ায়’: উন্নয়ন ও শক্তি নিরাপত্তায় ভারতের রূপরেখা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): বড় স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষী জাতীয় লক্ষ্যই দেশের উন্নয়নের গতি বাড়ায় বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top