News Flash

  • Home
  • Uncategorized
  • Chandrapur : চন্দ্রপুর আইএসবিটিতে গাঁজাসহ আটক যুবক
Image

Chandrapur : চন্দ্রপুর আইএসবিটিতে গাঁজাসহ আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ রাজধানী আগরতলা শহরের চন্দ্রপুর আই এস বি টি থেকে গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে৷ আটক যুবকের নাম শরীফ হোসেন৷ বাড়ি জিরানিয়া৷ জানা যায় শরীফ হোসেন নামে ওই যুবক গুয়াহাটি যাওয়ার উদ্দেশ্যে আগরতলা আই এস বি টি তে আসে৷ বাসে করে সে গুয়াহাটি যাওয়ার জন্য প্রস্তুতি নেয়৷ তার সাথে ছিল দুটি ব্যাগ৷ ব্যাগের ভিতর করে শুকনো গাজা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ওই যুবক৷ কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হয়৷ যে বাস গাড়িতে করে ওই যুবক গুয়াহাটি যাওয়ার চেষ্টা করছিল সেই বাসের সহকারি বেগগুলি দেখে সন্দেহ হয় তল্লাশি চালায়৷ বেগে তল্লাশি চালিয়ে শুকনো গাঁজার হদিস পায়৷ খবর ছড়িয়ে পড়তেই পার্শবর্তী ক্লাবের লোকজনসহ অন্যান্যরা ছুটে যান৷ গাঁজা পাচারকারী ওই যুবককে সেখানে আটক করে রেখে আগরতলা পূর্ব থানার পুলিশকে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে পুলিশ দ্রুত আইএসবিটিতে ছুটে আসে৷ সেখান থেকে গাঁজাসহ ওই যুবককে পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়৷ তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হয়েছে৷ আটক যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পু

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top