News Flash

  • Home
  • দিনের খবর
  • Death : উত্তরপ্রদেশের হাপুরে কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ১২
Image

Death : উত্তরপ্রদেশের হাপুরে কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ১২

হাপুর, ৫ জুন(হি.স) : উত্তরপ্রদেশের হাপুর জেলার ধৌলানার একটি ইলেকট্রনিক পণ্য তৈরির কারখানায় শনিবার একটি বয়লার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত বেড়ে ১২। আশঙ্কাজনক আরও ২০ জন। কমবেশি চোট আঘাত রয়েছে আরও ২০০ জনের। কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হল দমকল কর্মীদের। আগুনের তাতে অসুস্থ হয়ে পড়েন তাদের একাধিক কর্মীও।

রাজধানী দিল্লি থেকে ৬০ কিলোমিটার দূরে ধৌলানার বৈদ্যুতিন যন্ত্রপাতি তৈরির কারখানার বয়লারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ওই কারখানার একাধিক বিল্ডিংয়ের ছাদ এবং দেওয়ালে ফাটল ধরে। ভেঙে পড়ে জানলা-দরজাও। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় নিকটবর্তী এলাকা। দাউদাউ করে জ্বলতে থাকে কারখানার একাংশ। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দমকলে একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তাপ এতটাই বেশি ছিল বহু দমকল কর্মীও অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার তদন্তে ফরেন্সিক টিম এসে নমুনা সংগ্রহ করে। তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। এদিকে হাপুরের বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । টুইটারে তিনি লেখেন, “হাপুরের কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা হৃদয়বিদারক। এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। রাজ্য সরকার সক্রিয়ভাবে উদ্ধারকার্য পরিচালনা করছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করছে সরকার।”

Releated Posts

ঘুষের মামলায় রেল আধিকারিককে গ্রেফতার সিবিআই-এর, উদ্ধার ৭৭ লক্ষ টাকা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ঘুষ নেওয়ার অভিযোগে দক্ষিণ-পূর্ব মধ্য রেলের ভিলাইয়ে কর্মরত এক সিনিয়র ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে গ্রেফতার…

ByByNews Desk Aug 15, 2026

দেশ রাজনৈতিক দলের নয়, ১৪৫ কোটি নাগরিকের: বাবা রামদেব

হরিদ্বার, ১৫ আগস্ট (আইএএনএস): ভারত কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা শুধু শাসক দলের দেশ নয়, এই দেশ ১৪৫…

ByByNews Desk Aug 15, 2026

বিকশিত ভারত গড়ার সংকল্প নিয়ে এগিয়ে চলার আহ্বান বিজেপি সভাপতি নিতিন নবীনের

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন…

ByByNews Desk Aug 15, 2026

সশস্ত্র নকশালবাদ দুর্বল হয়েছে, ‘মানসিক নকশালদের’ বিচ্ছিন্ন করতে হবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): সশস্ত্র নকশালবাদকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করতে ভারত সফল হয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top