News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Labourer Dies : প্রতাপগড়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু, আহত আরও একজন
Image

Labourer Dies : প্রতাপগড়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু, আহত আরও একজন

আগরতলা, ৩ জুন৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ প্রতাপগড় সৎসঙ্গ এলাকায় মাটি চাপা পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপর এক শ্রমিক গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ মৃত এবং আহত শ্রমিকের নাম জানা যায়নি৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

ঘটনার বিবরণে জানা গেছে, প্রতাপগড় সৎসঙ্গ এলাকার সঞ্জিব সূত্রধরের বাড়িতে দালান বাড়ি তৈরীর জন্য কাজে নিযুক্ত ছিলেন দুই শ্রমিক৷ মাটি কাটার সময় হঠাৎ মাটি ভেঙ্গে চাপা পড়েন দুই শ্রমিক৷ স্থানীয় লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ অপর শ্রমিকের মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে বাড়ির মালিক সঞ্জীব সূত্রধর জানান, দালান বাড়ি তৈরি করার জন্য ট্রান্স কাটার কাজ চলছিল৷ রাজমিস্ত্রি দুজন যুগালীকে ট্রান্স কাটার জন্য পাঠিয়েছিলেন৷ ট্রান্স কাটার সময় আচমকা এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷আশঙ্কা করা হচ্ছে, বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়া ট্রান্স কাটার সময় শ্রমিকরা যখন নিচে নেমে কাজ করছিল তখন ঐ পাশের মাটি ভেঙ্গে শ্রমিকদের উপর পড়ে গেছে৷ তাতেই মর্মান্তিক এই ঘটনা ঘটেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পশ্চিমবঙ্গে এসআইআর : অ্যাপিল ট্রাইব্যুনালের নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল না সুপ্রিম কোর্ট, চাইল মামলার তথ্য

নয়াদিল্লি, ১১ আগস্ট : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তৈরি হওয়া আপিল ট্রাইব্যুনালগুলির মামলার…

ByBySandeep Biswas Aug 11, 2026

সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ আগস্ট: সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায়মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

ছয় মাসে ত্রিপুরায় পর্যটকের সংখ্যা প্রায় ৪ লক্ষ, বিদেশি পর্যটক ৯,৪২৪ জন

আগরতলা, ১১  ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন—মাত্র ছয় মাসে ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটক…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top