News Flash

  • Home
  • দেশ
  • Priyanka Gandhi Covid Infected: করোনায় আক্রান্ত প্রিয়াঙ্কা, সোনিয়া-কন্যা বাড়িতেই রয়েছেন নিভৃতবাসে
Image

Priyanka Gandhi Covid Infected: করোনায় আক্রান্ত প্রিয়াঙ্কা, সোনিয়া-কন্যা বাড়িতেই রয়েছেন নিভৃতবাসে

নয়াদিল্লি, ৩ জুন (হি.স.): কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভডরা। শুক্রবার সোনিয়া-কন্যা প্রিয়াঙ্কা নিজেই জানিয়েছেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন ও বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। সম্প্রতি তাঁর সান্নিধ্যে যাঁরা এসেছিলেন তাঁদের সকলকেই কোভিড পরীক্ষা ও সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করার অনুরোধ জানিয়েছেন প্রিয়াঙ্কা।

একদিন আগে, বৃহস্পতিবারই জানা যায় সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিডে আক্রান্ত হন কংগ্রেস নেতা কে সি বেণুগোপালও। আর শুক্রবার সোনিয়া-কন্যা প্রিয়াঙ্কা জানালেন তিনিও কোভিডে আক্রান্ত হয়েছেন। প্রিয়াঙ্কা টুইট করে জানিয়েছেন, “আমি করোনায় আক্রান্ত হয়েছি, মৃদু উপসর্গ রয়েছে। সমস্ত প্রোটোকল মেনে চলছি। বাড়িতেই নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি। সম্প্রতি আমার সান্নিধ্যে যাঁরা এসেছিলেন তাঁরা সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করবেন।”

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top