News Flash

  • Home
  • খেলা
  • Richarlison : দর্শকদের দিকে ছুড়ে জ্বলন্ত বাজি ছুড়ে শাস্তির মুখে রিচার্লিসন
Image

Richarlison : দর্শকদের দিকে ছুড়ে জ্বলন্ত বাজি ছুড়ে শাস্তির মুখে রিচার্লিসন

লন্ডন, ২ জুন (হি.স) : মাঠে পড়ে থাকা জ্বলন্ত বাজি তুলে তা দর্শকদের দিকে ছুড়ে দেওয়ায় শাস্তির মুখে পড়তে পারেন এভার্টনের ব্রাজিলীয় ফুটবলার রিচার্লিসন। প্রিমিয়ার লিগে চেলসির বিরুদ্ধে জয়ের পর এই ঘটনা ঘটান রিচার্লিসন।৮ জুনের মধ্যে তার জবাব চেয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।

ঘটনাটি ঘটে গত ১ মে। প্রিমিয়ার লিগে চেলসির বিরুদ্ধে অবনমন বাঁচানোর লড়াইয়ে নেমেছিল এভার্টন। নিজের পুরনো দলের বিরুদ্ধে কোচ হিসাবে নেমেছিলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে এগিয়ে যায় এভার্টন। গোল করেন রিচার্লিসন। তার পরেই দেখা যায় এভার্টন সমর্থকরা উল্লাসে মেতেছেন। মাঠে জ্বলন্ত বাজি ছুড়তে থাকেন তাঁরা। তার মধ্যেই একটি বাজি তুলে দর্শকদের দিকে ছুড়ে দেন রিচার্লিসন।

এই ঘটনার পরেই পদক্ষেপ করে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। কেন রিচার্লিসন এই কাজ করলেন তার কারণ জানতে চেয়েছে তারা। ৮ জুনের মধ্যে কারণ জানাতে হবে ফুটবলারকে। তিনি জবাব না দিলে বা তাঁর জবাব পছন্দ না হলে কড়া শাস্তির মুখে পড়তে পারেন। পরের মরসুমের বেশ কয়েকটি ম্যাচে নির্বাসিত হতে পারেন তিনি। রিচার্লিসনের ছোড়া বাজিতে কোনও দর্শক আহত হয়েছিলেন কি না, তা জানা যায়নি। ম্যাচের বাকি সময় সমতা ফেরানোর অনেক চেষ্টা করে চেলসি। ম্যাচের শেষ দিকে বেশ কয়েকটি ভাল সেভ করেন এভার্টনের গোলরক্ষক পিকফোর্ড। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে ম্যাচ জেতে এভার্টন। চার পয়েন্টের জন্য অবনমন বাঁচায় তারা।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top