News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Insurance Agent Arrested : পুলিশের সাথে অবভ্য আচরণ করায় আটক বিমা এজেন্ট
Image

Insurance Agent Arrested : পুলিশের সাথে অবভ্য আচরণ করায় আটক বিমা এজেন্ট

তেলিয়ামুড়া, ২ জুন৷৷ এসবিআই ব্যাংকের আই কার্ড গলায় ঝুলিয়ে পুলিশের সাথে দুর্ব্যবহার আটক ব্যাংকের এক ইন্সুরেন্স কর্মী৷ ঘটনা তেলিয়ামুড়া থানার সামনে বুধবার রাতে৷

সংবাদে জানা যায়, আগরতলা কের-চৌহমুনী এসবিআই শাখার জেনেরাল ইন্সুরেন্স কর্মী সুকান্ত ভৌমিক নিজের গাড়ি নিয়ে গভীর রাতে আগরতলা থেকে আমবাসার দিকে যাচ্ছিল৷ এই দিকে প্রতিদিনের মত তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া থানার সামনে আসাম-আগরতলা জাতীয় সড়কে ভেহিকেল চেকিং করছিল৷ পুলিশের ভেহিকেল চেকিং চলাকালীন সময়ে বুধবার রাতে এসবিআই শাখার জেনেরাল ইন্সুরেন্স কর্মীর গাড়িটি দাঁড় করিয়ে বৈধ কাগজপত্র দেখানোর জন্য বলে পুলিশ৷ আর এতেই ব্যাংকের ঐ সাধারণ ইন্সুরেন্স কর্মী সুকান্ত ভৌমিক চটে যায়৷

অভিযোগ, ব্যাংকের ওই জেনেরাল ইন্সুরেন্স কর্মী মদমত্ত অবস্থায় ছিল৷ এমনকি পুলিশের সাথে দুর্ব্যাবহার করে বলেও জানা যায়৷ পরে তেলিয়ামুড়া থানার পুলিশ তাকে আটক করে লকআপে ঢুকিয়ে দেয়৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top