News Flash

  • Home
  • মুখ্য খবর
  • BJP Tripura Election : বুথ শক্তিশালী করুন, বিজেপি নেতা-কর্মীদের মন্ত্র দিলেন নির্বাচন প্রভারী কৈলাশ বিজয়বর্গীয়, উপনির্বাচনে কাল প্রার্থী ঘোষণা
Image

BJP Tripura Election : বুথ শক্তিশালী করুন, বিজেপি নেতা-কর্মীদের মন্ত্র দিলেন নির্বাচন প্রভারী কৈলাশ বিজয়বর্গীয়, উপনির্বাচনে কাল প্রার্থী ঘোষণা

আগরতলা, ২ জুন(হি. স.): বুথ শক্তিশালী হলেই নির্বাচনে জয় সহজে সম্ভব হবে। বিজেপি সর্ব ভারতীয় সভাপতির মন্ত্রেই রাজ্যে উপনির্বাচনে রণকৌশল স্থির হয়েছে। আজ দলের নির্বাচন প্রভারী কৈলাশ বিজয়বর্গীয় রাজ্যে এসেই দফাওয়ারী বৈঠক সেরেছেন। তাতে, বুথ শক্তিশালী করার পাঠ পরিয়েছেন। সে মোতাবেক সমস্ত বুথকে তিনটি ভাগে বিভক্ত করেছেন। বৈঠকে বিস্তারিত আলোচনার পর স্থির হয়েছে আগামীকাল উপনির্বাচনে চারটি আসনে প্রার্থী ঘোষণা দেবে বিজেপি।

সূত্রের খবর, প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্ব সমস্ত নতুনভাবে ঢেলে সাজানোর পক্ষেই সওয়াল করেছেন। তবে, দলের শীর্ষ স্তর থেকে নিচু স্তরের নেতা-কর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর উপরও জোর দেওয়া হয়েছে।

দলীয় সূত্রের খবর, সমস্ত বুথকে এ, বি এবং সি ক্যাটাগরিতে বিভক্ত করা হবে। সহজে জয় নিশ্চিত বুথ এ শ্রেণীতে, কিছুটা কঠিন লড়াইয়ের বুথগুলিকে বি শ্রেণীতে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন বুথগুলিকে সি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সাথে টাস্ক ফোর্স গঠন করে বুথ কমিটিকে সহায়তার বিষয়টি স্থির হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব আজ স্পষ্ট করে দিয়েছেন, দলের নির্দেশ জারির কাঠামো কঠোরভাবে সক্রিয় করতে হবে। নির্বাচনী ব্যবস্থাপনায় প্রদেশ সভাপতি থেকে পৃষ্ঠাপ্রমুখ পর্যন্ত সর্বত্র এক সুত্রে বাঁধতে হবে। সূত্রের খবর, দলের সমস্ত নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে নিজ নিজ এলাকায় লাগাতর বৈঠকের নির্বাচনী রণকৌশল বাস্তবায়ন করতে হবে। দলের সৈনিকদের সামনের সারিতে এনে লড়াইয়ের ময়দানে ঝাপাতে হবে।

Releated Posts

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026

১ আগস্ট থেকে হাউজ লিস্টিং এবং হাউজিৎ সেন্সাস শুরু হবে: অতিরিক্ত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: সারা রাজ্যের সাথে পশ্চিম ত্রিপুরা জেলাতেও আগামী ১ আগস্ট থেকে (প্রথম পর্যায়ের) জনগণনা…

ByByReshmi Debnath Jul 30, 2026

উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে রাজনীতির রঙকে প্রাধান্য দেওয়া হচ্ছে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: বর্তমান রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন, জনজাতি সম্প্রদায়ের সার্বিক বিকাশ এবং…

ByByReshmi Debnath Jul 30, 2026

দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৩০ জুলাই: রাজ্য সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে বিভিন্ন পরিকল্পনা…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top