News Flash

  • Home
  • খেলা
  • Football Tournament : সোনামুড়ায় রসিক রায় স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ১৫ জুন থেকে
Image

Football Tournament : সোনামুড়ায় রসিক রায় স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ১৫ জুন থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুন।। আগামী ১৫  জুন থেকে সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে রসিক রায় স্মৃতি প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট। সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই  টুর্ণামেন্টে সোনামুড়া মহকুমার প্রতিটি পঞ্চায়েত এবং সোনামুড়া নগর পঞ্চায়েত এবং মেলাঘর পৌর পরিষদও অংশ নেবে। বৃহস্পতিবার  সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন হলে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই বিষয়ে তুলে ধরেন টুর্নামেন্টের উদ্যোক্তারা। এদিন সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বুদ্ধ পালের আহ্বানে আহুত  সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তথা সোনামুড়া নগর পঞ্চায়েতের কমিশনার ঝুটন রায়, রঞ্জিত দাস, পঞ্চায়েত সমিতির সদস্য শ্রীদাম শীল সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা। বিশেষ করে ফুটবলের আঙ্গিনায় খেলোয়াড়দের নতুন করে উৎসাহিত করতে এবং সোনামুড়া মহকুমার বিগত দিনের ফুটবলের ইতিহাস কে স্মরণ করিয়ে দিতেই উদ্যোক্তাদের এই ধরনের টুর্নামেন্টের আয়োজন বলে জানান সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ঝুটন রায়। তিনি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মহাকুমার প্রতিটি পঞ্চায়েত থেকে যেন খেলোয়াড়রা উক্ত ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় সেই আহ্বান রাখেন। পাশাপাশি আগামী দিনে সোনামুড়া ফুটবল জগতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এ ধরনের উদ্যোগ অনেকটাই কার্যকর হবে বলে আশা ব্যক্ত করেন ফুটবল টুর্নামেন্টের উদ্যোক্তারা।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top