News Flash

  • Home
  • প্রধান খবর
  • PM Modi Uttar Pradesh: ৩ জুন উত্তর প্রদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, একাধিক কর্মসূচি রয়েছে মোদীর
Image

PM Modi Uttar Pradesh: ৩ জুন উত্তর প্রদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, একাধিক কর্মসূচি রয়েছে মোদীর

নয়াদিল্লি, ২ জুন (হি.স.): শুক্রবার, ৩ জুন উত্তর প্রদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন উত্তর প্রদেশে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, শুক্রবার, ৩ জুন উত্তর প্রদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলা এগারোটা নাগাদ তিনি লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে পৌঁছবেন। সেখানে তিনি উত্তর প্রদেশ বিনিয়োগ সম্মেলনের @ ৩.০ গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানে যোগ দেবেন।

এরপর দুপুর ১.৪৫ মিনিট নাগাদ কানপুরের পারাউনখ গ্রামে যাবেন প্রধানমন্ত্রী, সেখানে তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে পাথরি মাতা মন্দির পরিদর্শন করবেন। তারপর দুপুর ২টো নাগাদ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ডঃ বি আর আম্বেদকর ভবন পরিদর্শন করবেন, এরপর ২.১৫ মিনিট নাগাদ মিলন কেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর দফতর থেকে আরও জানানো হয়েছে, মিলন কেন্দ্রটি রাষ্ট্রপতির পৈতৃক বাড়ি, যা জনসাধারণের জন্য দান করা হয়েছিল এবং একটি কমিউনিটি সেন্টারে (মিলন কেন্দ্র) রূপান্তরিত হয়েছে। পরে তাঁরা দুপুর আড়াইটায় পারাউনখ গ্রামে একটি জনসভায় যোগ দেবেন।

Releated Posts

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top