News Flash

  • Home
  • দেশ
  • Car Blast: শোপিয়ানে গাড়িতে বিস্ফোরণে আহত ৩ সেনা জওয়ান, একজনের অবস্থা সঙ্কটজনক
Image

Car Blast: শোপিয়ানে গাড়িতে বিস্ফোরণে আহত ৩ সেনা জওয়ান, একজনের অবস্থা সঙ্কটজনক

শ্রীনগর, ২ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় ভাড়া নেওয়া একটি গাড়িতে বিস্ফোরণে আহত হয়েছেন ৩ জন সেনা জওয়ান। তাঁদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররাত আনুমানিক তিনটে নাগাদ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেডো থেকে একটি অভিযান শুরু করা হয়েছিল, পাতিটোহালানে তল্লাশি চালানোর জন্য।

সেই স্থানে যাওয়ার সময় সেডো থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভাড়া নেওয়া গাড়িতে বিস্ফোরণ হয়। ওই গাড়িতেই তল্লাশি চালানোর জন্য যাচ্ছিলেন জওয়ানরা। বিস্ফোরণে ৩ জন সেনা জওয়ান আহত হয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আইইডি অথবা গ্রেনেড কিংবা গাড়ির ব্যাটারির কারণে বিস্ফোরণ হতে পারে। আহত সেনা জওয়ানদের প্রথমে জেলা হাসপাতাল ও পরে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, ভাড়া নেওয়া একটি গাড়িতে বিস্ফোরণে আহত হয়েছেন ৩ জন সেনা জওয়ান। বিস্ফোরণের প্রকৃতি ও উৎস (গ্রেনেডের কারণে বিস্ফোরণ অথবা গাড়ির ভিতরে লাগানো আইইডি কিংবা ব্যাটারির ত্রুটি) জানতে তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top