News Flash

Image

Kailasahar: কৈলাসহরে নাশকতার আগুনে পুড়ল বসতঘর

আগরতলা, ১ জুন৷৷ নাশকতার আগুনে ভস্মীভূত এক পরিবারের বসতঘর৷ ঘটনা কৈলাশহর মহকুমার নুনাছড়া এলাকায়৷ 

জানা গেছে, মঙ্গলবার  গভীর রাতে  কর্ণজয় রিয়াং-র বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷  সেই সময় কর্ণজয় রিয়াং সহ পরিবারের সদস্যরা  ঘুমন্ত অবস্থায় ছিলেন৷ ঘরে আগুন দেখতে পেয়ে  কোন রকমে নিজেদের প্রাণ রক্ষা করে বাইরে বেরিয়ে এসে চিৎকার শুরু করলে  আশপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে এসে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের খবর পাঠায়৷  

অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন৷ কিন্তু তাঁরা ঘটনাস্থলে আসার আগেই  কর্ণজয় রিয়াং-র বসতঘর  সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়৷ তাঁদের অভিযোগ, এটি নাশকতামূলক  অগ্নিসংযোগ৷ কিন্তু কারা এই অগ্নিসংযোগের পেছনের জড়িত তা ঠিকভাবে বলতে পারছে না৷ এদিকে বুধবার সকালে ঘটনার খবর পেয়ে  কৈলাশহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে  তদন্ত শুরু করেছে৷

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

অস্থায়ী বাঁধে জলবন্দি রুদ্রসাগর, ফসল রক্ষায় সড়ক অবরোধে কৃষকরা

মেলাঘর, ২৮ এপ্রিল: অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে প্রবল বর্ষণে মেলাঘরের রুদ্রসাগরের জলস্তর ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন এলাকার…

ByByReshmi Debnath Apr 28, 2026

দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন কৈলাসহর, বন্যার আশঙ্কা নেই, পুর কর্তৃপক্ষের আশ্বাস

কৈলাসহর, ২৮ এপ্রিল: টানা দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে কৈলাসহর শহরের উত্তরাংশের একাধিক এলাকা। শহরের নিম্নাঞ্চলগুলিতে…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড জোলাইবাড়ি, শিলাবৃষ্টি ও গাছ ভেঙে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি

জোলাইবাড়ি, ২৮ এপ্রিল:মঙ্গলবার সকালে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকার উত্তর জোলাইবাড়ি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top